সারাবিশ্বের দৃষ্টি এখন মার্কিন যুক্তরাষ্ট্রজুড়ে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশে। যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গাজায় ইসরাইলের হামলা বন্ধের দাবিতে ক্যাম্পাসে ‘ক্যাম্প স্থাপন’ করে প্রতিবাদ জানাচ্ছেন এ বিক্ষোভ নিয়ে নানামুখী সমালোচনা থাকলেও শিক্ষর্থীরা বলছেন একমাত্র ইসরাইলের অনৈতিক হামলাই তাদেরকে এ বিক্ষোভে উদ্বুদ্ধ করেছে। খবর আলজাজিরার।
ক্রমবর্ধমান এ বিক্ষোভে কলম্বিয়া এবং হার্ভার্ডসহ দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন। এ প্রতিবাদ আন্দোলনের কেন্দ্রে থাকা শিক্ষার্থীরা বলেছেন, গাজায় অমানবিক হামলা বন্ধে ইসরাইলকে প্রয়োজনীয় চাপ দিতেই তারা বিক্ষোভ শুরু করেছেন।
নিউইয়র্ক সিটির দ্য নিউ স্কুলের ছাত্রী রুয়ে বলেন, ‘গাজার কারণেই আজ আমরা এখানে। তাদের কারণেই আমরা আজ বিক্ষোভ করছি।’ তিনি বলেন, নিউ স্কুলের শিক্ষার্থীরা ক্যাম্প করে বিক্ষোভে অংশ নিয়েছে। কারণ, আমরা নিশ্চিত করতে চাই যে, এভাবে প্রতিবাদের মাধ্যমেই আমরা এই গণহত্যার অবসান ঘটাতে পারি।’
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের ওপর পুলিশ চড়াও হয়ে গ্রেফতারের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা শুক্রবার তাদের নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের কাছে দাবির একটি তালিকা দিয়েছে। এ তালিকাতে নানা দাবির মধ্যে রয়েছে, গাজা যুদ্ধ থেকে লাভবান হওয়া বা ইসরাইলি সামরিক বাহিনীকে অস্ত্র ও অন্যান্য সহায়তা দিয়ে থাকে এমন কোম্পানি পরিহার করা, ফিলিস্তিনিদের সমর্থনে কথা বলা শিক্ষার্থীদের বিরুদ্ধে প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া বন্ধ করা এবং বিক্ষোভ দমাতে ক্যাম্পাসে পুলিশ বা অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থা না পাঠানোর প্রতিশ্রুতি দেওয়া।
গাজায় ‘স্কলাস্টিসাইড’ : যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভকারীদের অনেকে বলেছেন, তারা ইসরাইলের প্রতি মার্কিন সরকারের দীর্ঘস্থায়ী একচোখা সমর্থনের কারণে আজ এমন বিক্ষোভ করার অনুপ্রেরণা অনুভব করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্র প্রতি বছর ইসরাইলকে ৩৮০ কোটি মার্কিন ডলারের সামরিক সহায়তা দিয়ে থাকে। গাজায় হামলার মধ্যেও প্রেসিডেন্ট জো বাইডেন ইসরাইলকে দৃঢ় সমর্থন অব্যাহত রেখেছেন।
বুধবার বাইডেন একটি বিশাল তহবিল প্যাকেজ আইনে স্বাক্ষর করেছেন, যা ইসারাইলকে অতিরিক্ত ১৭০ কোটি মার্কিন ডলার সরবরাহ করবে। যুদ্ধের সময় গাজাজুড়ে ফিলিস্তিনি ছাত্র, শিক্ষক এবং শিক্ষাপ্রতিষ্ঠানের ওপর ইসরাইলি সামরিক বাহিনীর হামলাও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভের অনুঘটক হিসাবে কাজ করেছে বলে শিক্ষার্থীরা উল্লেখ করেছেন।
More Stories
বহু বছর ধরে সাহায্য নেওয়া কিছু দেশ এখন আমাদের সহায়তা করতে আগ্রহী নয়: ট্রাম্প
হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রমে অংশ নিতে মিত্র দেশগুলোর অনীহায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার...
মার্কিন প্রেসিডেন্টের সামরিক ক্ষমতা সীমিতকরণে ভোট দেবেন সিনেটররা
গ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা সীমিত করার লক্ষ্যে স্থানীয় সময় বুধবার মার্কিন সিনেটে যুদ্ধ ক্ষমতা...
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
নোবেল পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশার সঙ্গে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার...
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র...
খালেদা জিয়ার নেতৃত্ব উপমহাদেশে দৃষ্টান্ত হয়ে থাকবে : বার্নিকাট
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে বহু নির্যাতন সহ্য করলেও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কখনো...
