প্রবাস বাংলা ডেস্ক, লস এঞ্জেলেস থেকে, শামসুল আরিফীন বাবলু:
ক্যালিফোর্নিয়া’র লস এঞ্জেলেসে ‘সপ্তম আন্তর্জাতিক বঙ্গবন্ধু সম্মেলন’ অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৭শে এপ্রিল। যুক্তরাস্ট্র বঙ্গবন্ধু পরিষদ, ক্যালিফোর্নিয়া শাখার উদ্যোগে আয়োজিত এই সম্মেলনকে ঐতিহাসিক রূপ দিতে ‘ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগ’র আহ্বানে গতকাল ১৫ই এপ্রিল সন্ধ্যায় ইন্ডিয়া’জ ক্লেপিট রেস্টুরেন্ট, লসএঞ্জেলেসে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামীলীগ, মহানগর আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ’র নেতৃবৃন্দ এবং হোস্ট সংগঠন বঙ্গবন্ধু পরিষদের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বঙ্গবন্ধু পরিষদ ক্যালিফোর্নিয়া চ্যাপ্টারের সাধারণ সম্পাদক জনাব ইঞ্জিনিয়ার রানা হাসান মাহমুদ আসন্ন আন্তর্জাতিক সম্মেলনে যেসব কন্টেন্ট’র উপর অর্থাৎ আলোচনা, গবেষনালব্দ তথ্য, সাংস্কৃতিক অঙ্গনসহ সমস্ত ফিরিস্তি তুলে ধরেন। সংগঠনের সম্মানীত সভাপতি জনাব নজরুল আলম জানান বিশ্বের বিভিন্ন দেশ থেকে সম্মানীত অথিতিবৃন্দের উপস্থিতির সানুগ্রহ সম্মতির কথা। তন্মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়’র সাবেক উপাচার্য প্রফেসর ড. আ আ ম স আরেফীন সিদ্দীক, মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া (দপ্তর সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ), ড. সেলিম মাহমুদ এমপি, তথ্য ও গবেষণা সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ, ড. সিদ্দিকুর রহমান, যুক্তরাস্ট্র আওয়ামীলীগ, ড.নূরুন্নবী, বঙ্গবন্ধু পরিষদ যুক্তরাস্ট্র, লসএঞ্জেলস্ত বাংলাদেশ কন্সাল জেনারেল মিস সামিয়া আঞ্জুম, শ্যামল দত্ত সাধারণ সম্পাদক, জাতীয় প্রেসক্লাব ঢাকা, মুস্তাইন দারা বিল্লাহ, উপদেষ্টা যুক্তরাস্ট্র আওয়ামীলীগ ও বঙ্গবন্ধু পরিষদ সহ বিশ্বের আরো অন্যান্য দেশ থেকে সম্মানীত অতিথিবৃন্দ উপস্থিত থাকবেন। সহসভাপতি জনাব আবুল হাসনাত রায়াহান এবং ইঞ্জিনিয়ার শহীদ আলম বলেন সকাল ১০:৩০মি.-রাত ১০:৩০মি. পর্যন্ত প্রায় দিনব্যাপি অনুষ্ঠান মালার বিভিন্ন পর্যায়ে থাকছে শিশু কিশোরদের চিত্রাঙ্কন, নৃত্য, সব বয়সীদের কন্ঠে কোরাস গান, কবিতা আবৃত্তি, বক্তৃতা এবং পরিশেষে রাতে থাকবে বাংলাদেশের বিখ্যাত ব্যান্ড দল সোলস’র জমকালো পরিবেশনা।

আসন্ন ‘বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন’র বিশাল এই কর্মযজ্ঞ সফল ও ফলপ্রসু করার জন্যে উপস্থিত সকল সংগঠনের নেতৃবৃন্দের প্রতি ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামীলীগ’র সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব ডা.রবি আলম মতবিনিময় কালে প্রত্যেকেই এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে অঙ্গীকারাবদ্ধ হোন। গতকালের প্রস্তুতি সভায় অনেক মহিলা নেতৃবৃন্দ, ছাত্র/ছাত্রী অনেক দূরের শহর থেকে এসে যোগদান করেন।

পরিশেষে ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামীলীগের সভাপতি জনাব শফিকুর রহমান তাঁর সমাপনী বক্তব্য প্রদানে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু বাংলাদেশের নেতাই নন, তিনি গোটা বিশ্বের এক অনুকরনীয় নেতা। এমন নেতার গবেষণা ধর্মী সম্মেলনে নিজেকে সম্পৃক্ত করা গর্বের বিষয়। তাই তিনি কমিউনিটির সর্বস্তরের মানুষকে পরিবারবর্গ সহ দিনব্যাপি লসএঞ্জেলেস বারব্যাংক’র সাইন্টোলজী মিলনায়তনে ‘বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন’এ উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে আমন্ত্রন জানিয়েছেন।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
