একই সময় কলেজটির অধ্যক্ষকে অপসারণের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন তারা। এ সময় অধ্যক্ষের কক্ষে তালা ঝোলানোর পর দরজায় হাতে লেখা পোস্টার সেঁটে দেয় ছাত্রলীগ। ওই পোস্টারে লেখা আছে, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু না বলায় অধ্যক্ষের কক্ষে তালা, চলছে লড়াই চলবে ছাত্রলীগ লড়বে’। ওই সমাবেশে সৈয়দপুর সরকারি কলেজ শাখার ছাত্রলীগের সভাপতি শাহ আলম রনির সভাপতিত্বে বক্তব্য দেন সাধারণ সম্পাদক আকাশ সরদার।
কলেজ ছাত্রলীগের নেতাকর্মীদের অভিযোগ, গত ৭ মার্চ জাতীয় দিবস পালন না করে অধ্যক্ষ একজন বিএনপির শিক্ষককে অনুষ্ঠান পালনের দায়িত্ব দিয়ে নিজে ছুটিতে ছিলেন। এরপর ওই শিক্ষক অনুষ্ঠানে ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ না বলে অনুষ্ঠান শেষ করেন। এতে ক্ষিপ্ত হয়ে ওঠে ছাত্রলীগসহ সাধারণ শিক্ষার্থীরা। এ নিয়ে তারা কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিলসহ অধ্যক্ষের অপসারণ দাবি করেন। এ নিয়ে গত ২০ মার্চ সুরাহার জন্য স্থানীয় আওয়ামী লীগ নেতারা কলেজ অধ্যক্ষের রুমে গেলে সেখানেও কোনো সুরাহা পাওয়া যায়নি। পর দিন ২১ মার্চ এ নিয়ে সৈয়দপুর সরকারি কলেজের অধ্যক্ষ ড. আতিয়ার রহমান ও তার সহযোগীদের বিরুদ্ধে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ না বলায় সৈয়দপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে সৈয়দপুর উপজেলা, পৌর আওয়ামী লীগ, বঙ্গবন্ধু পরিষদ ও মুক্তিযোদ্ধা সংসদ।
সমাবেশে ছাত্রলীগ নেতা আকাশ সরদার তার বক্তব্যে বলেন, জয় বাংলা জাতীয় স্লোগান। সব সরকারি অনুষ্ঠানে এটা বলতেই হবে। অথচ সরকারি কলেজে সরকারি অধ্যক্ষ ও বিএনপিপন্থি শিক্ষকরা এটা না করে পুরো বাংলাদেশকে অবজ্ঞা করেছেন। আমরা এটা মেনে নিতে পারি না। জামায়াত-বিএনপির অ্যাজেন্ডা বাস্তবায়ন করতে দেওয়া হবে না। এর প্রতিবাদ করায় কলেজের একজন শিক্ষককে শোকজ করা হয়েছে। ওইদিন আমরাও অধ্যক্ষের অপসারণের দাবিতে আন্দোলন করে আসছি। আমাদের সঙ্গে কলেজের সাধারণ ছাত্ররাও রয়েছেন। কলেজ অধ্যক্ষ তিনি যদি নিঃশর্ত ক্ষমা ও সমাধানে না আসেন ততদিন অধ্যক্ষের রুমে তালা খোলা হবে না।
নীলফামারীর জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ বলেন, ওই কলেজের একটা বিষয় নিয়ে অভিযোগ পেয়েছি। তবে অধ্যক্ষের কক্ষে তালা ঝোলানোর বিষয়টি জানি না। খোঁজ নিয়ে দেখব।
More Stories
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ
১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। বাঙালি জাতির স্বাধীনতাসংগ্রাম ও...
দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশটি আমাদের সবার। এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে। আপনাদের সহযোগিতা থাকলে...
সরকার ভুল পথে হাঁটলে ঠিক পথ দেখাবে এনসিপি: নাহিদ ইসলাম
সরকারি দল যদি ভুল পথে হাঁটে, তবে তাদের সঠিক পথ দেখাবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বলে মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক...
সৌদি আরবে বুধবার চাঁদ দেখার আহ্বান, পরদিন হতে পারে ঈদ
সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। আগামী বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় এই চাঁদ দেখার...
মির্জা আব্বাসের সুস্থতায় দোয়া চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের রোগমুক্তি ও সুস্থতার জন্য দোয়া চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
দ্বিতীয় দফায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন
ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। কর্তব্যরত চিকিৎসকেরা জানিয়েছেন,...
