বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, জনগণের মৌলিক অধিকার, গণতন্ত্রেরর অধিকার এবং কথা বলার অধিকার বাঁচানোর জন্য আমাদের আন্দোলন। এই আন্দোলন চলবে। এই আন্দোলন থেমে থাকবে না। আমরা না পারি অন্য কেউ করবে। কিন্তু আন্দোলন হবে।
সোমবার দুপুরে রাজধানীর শাহজাহানপুরে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
মির্জা আব্বাস বলেন, সরকার এখন একটা ভয়ে আছে। যদিও তারা সরকারে আছে। ঠিক সরকার বলা যাবে না, একটা রাজত্ব চলছে। তারা ভয়ে ও আতঙ্কে আছে। তারা ‘ডামি’ নির্বাচন করলো। ডামি নির্বাচন বিশ্বব্যাপী প্রচলন হয়ে গেছে। এই ডামি সরকরের ‘ডামি’ মন্ত্রীরাই কথা-বার্তা বলছেন। আর দাপ্তরিক কাজগুলোও করছে। যেগুলো অবৈধ।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি আওয়ামী লীগের সময় কোনদিন দেখি নাই যে, এদেশের মানুষ স্বস্তিতে রমজান পালন করেছে। বাজারে যাবো কিনতে, দেখবো পকেটে টাকা নাই। কিনতে কিনতে শেষ হয়ে গেছে। আমরা যেহেতু মুসলমান সেহেতু আমরা রসজান পালন করবো। কিন্তু রমজান স্বস্তিদায়ক হবে না। কারণ রজমানের মধ্যেই জিনিসপত্রের দাম বাড়বে।
সম্প্রতি তার নিজের এক বক্তব্যের প্রসঙ্গে বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, বিএনপি এবং এদেশের জনগণ যাতে ভোট দিতে না পারে, এই প্রক্রিয়া বর্তমান সরকার বহু আগে থেকেই শুরু করেছে। এটাই ছিল আমার বক্তব্যে। হয়েছেও তাই। জনগণের কোন দাবি তারা (সরকার) মানে নাই। ফলে জনগণ নির্বাচনে অংশগ্রহণ করে নাই।
দেশটা এখন বিপদের মধ্যে আছে বলেও মন্তব্য করেন মির্জা আব্বাস।
More Stories
জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ দেবে সরকার
জুলাই আন্দোলনে আহত, পঙ্গুত্ববরণকারী শিক্ষার্থী এবং শহিদদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার আওতায় আনার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক...
১৭ বছর লড়াইয়ের পরও বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসন (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া...
ঈদের পরে প্রথম কার্যদিবসে টানা ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী
পবিত্র ঈদুল ফিতরের ছুটির আমেজ পুরোপুরি কাটেনি। এখনও অনেকে পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপন করছে। তাই, কর্মস্থলে ফেরেনি বহু মানুষ। কিন্তু...
জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দ্বিধাগ্রস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা-বিভ্রান্ত ও দ্বিধাগ্রস্ত পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে, অসম সাহসী করে তোলে, সশস্ত্র যুদ্ধে...
স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
একটি ন্যায়ভিত্তিক, উন্নত-সমৃদ্ধ, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল ‘গণহত্যা দিবস’...
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
