আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ছাত্রলীগ-যুবলীগ বুঝি না, অপরাধী অপরাধীই। সরকারি দলের ছত্রছায়ায় কেউ অপরাধ করে পার পাবে না। আজ সোমবার ২৩ বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলী সভার আগে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, যে অপরাধ করবে, সে আমাদের কাছে অপরাধী। সে কোন দলের সেটা বিষয় নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয় অত্যন্ত কঠোর। তিনি আরও বলেন, সরকার কোনো অপরাধীকে ছাড় দেয় না। যে যদি সরকারের দলেরও হয়ে থাকে তারপরও তাকে ছাড় দেবে দেয় না।
সুপ্রিম কোর্টে নির্বাচনের কথা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, সুপ্রিম কোর্টে নির্বাচন যথাযথভাবে হয়েছে। বিএনপি সভাপতি পদে জয়লাভ করে প্রমাণ করলো নির্বাচন সুষ্ঠু হয়েছে। বিচ্ছিন্ন দু-একটি ঘটনা ঘটতেই পারে তবে সরকার অপরাধের ব্যপারে যখন কাউকে ছাড় দেয় না, তখন বুঝা যায় সরকার অপরাধীকে অপরাধী হিসেবেই দেখে সে যতই প্রভাবশালী হোক।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, যারা বলে দেশের মানুষের ভোটের প্রতি কোনো অগ্রহ নেই, সেটা মিথ্যা। স্থানীয় সরকারের নির্বাচনেও ভোটার উপস্থিত বাড়ছে। সর্বশেষ স্থানীয় সরকার নির্বাচনে ৬০ শতাংশ ভোট পড়েছে। রাজনীতির প্রতি জনগণের আগ্রহ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে স্থানীয় নির্বাচনে জনগণের অংশগ্রহণ তা প্রমাণ করে।
রমজানে দলের নেতাকর্মীদের ইফতার পার্টি না করার আহ্বান জানিয়েছেন সেতুমন্ত্রী বলেন, এ রমজানে দল ও সরকার থেকে আমরা কোন ইফতার পার্টি করবো না। মানুষের মাঝে আমরা ইফতার ও ত্রাণ সামগ্রী বিতরণ করবো।
More Stories
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ
১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। বাঙালি জাতির স্বাধীনতাসংগ্রাম ও...
দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশটি আমাদের সবার। এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে। আপনাদের সহযোগিতা থাকলে...
সরকার ভুল পথে হাঁটলে ঠিক পথ দেখাবে এনসিপি: নাহিদ ইসলাম
সরকারি দল যদি ভুল পথে হাঁটে, তবে তাদের সঠিক পথ দেখাবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বলে মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক...
সৌদি আরবে বুধবার চাঁদ দেখার আহ্বান, পরদিন হতে পারে ঈদ
সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। আগামী বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় এই চাঁদ দেখার...
মির্জা আব্বাসের সুস্থতায় দোয়া চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের রোগমুক্তি ও সুস্থতার জন্য দোয়া চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
দ্বিতীয় দফায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন
ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। কর্তব্যরত চিকিৎসকেরা জানিয়েছেন,...
