নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবিকৃত অবশিষ্ট ১১৯ কোটি টাকা আয়কর দিতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট।
এনবিআরের দাবির বিপরীতে গ্রামীণ কল্যাণের করা ৭টি রেফারেন্স আবেদন খারিজ করে আজ (বৃহস্পতিবার) বিচারপতি মোহাম্মদ খুরশীদ আলম সরকার ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
আদালতে গ্রামীণ কল্যাণের পক্ষে ছিলেন আইনজীবী সরদার জিন্নাত আলী। আর রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও সহকারী অ্যাটর্নি জেনারেল তাহমিনা আক্তার পলি।
আজকের এই রায়ের ফলে ২০১১ থেকে ২০১৭ করবর্ষে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা অবশিষ্ট ১১৯ কোটি টাকা গ্রামীণ কল্যাণকে আয়কর হিসেবে দিতে হবে বলে জানান অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। রাষ্ট্রের প্রধান এই আইন কর্মকর্তা বলেন, গ্রামীণ কল্যাণের কাছে এনবিআর এর দাবি কৃত ৫৫৫ কোটি টাকার মধ্যে ৪৩৬ কোটি টাকা পরিষদ করা হয়েছে। এখন গ্রামীণ কল্যাণকে অবশিষ্ট ১১৯ কোটি টাকা আয়কর দিতে হবে।
গ্রামীণ অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর প্রাথমিক স্বাস্থ্যসেবায় সুদূরপ্রসারী পরিবর্তন আনতে রোগ নির্ণয়, চিকিৎসা ব্যবস্থাপনা, তথ্য প্রযুক্তির যথাযথ প্রয়োগ এবং সারা দেশে সাশ্রয়ী মূল্যে মানসম্পন্ন সেবা প্রদান করার অঙ্গীকার নিয়ে ১৯৯৬ সালের ৬ নভেম্বর প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয় বলে এটির ওয়েবসাইটে বলা হয়েছে।
More Stories
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ
১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। বাঙালি জাতির স্বাধীনতাসংগ্রাম ও...
দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশটি আমাদের সবার। এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে। আপনাদের সহযোগিতা থাকলে...
সরকার ভুল পথে হাঁটলে ঠিক পথ দেখাবে এনসিপি: নাহিদ ইসলাম
সরকারি দল যদি ভুল পথে হাঁটে, তবে তাদের সঠিক পথ দেখাবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বলে মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক...
সৌদি আরবে বুধবার চাঁদ দেখার আহ্বান, পরদিন হতে পারে ঈদ
সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। আগামী বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় এই চাঁদ দেখার...
মির্জা আব্বাসের সুস্থতায় দোয়া চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের রোগমুক্তি ও সুস্থতার জন্য দোয়া চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
দ্বিতীয় দফায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন
ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। কর্তব্যরত চিকিৎসকেরা জানিয়েছেন,...
