যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়নের প্রাথমিক বাছাই প্রক্রিয়া থেকে ছিটকে গেলেন রিপাবলিকান পার্টির মনোনয়ন প্রত্যাশী নিকি হ্যালি। তিনি বুধবার প্রার্থীতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন।
মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ১৫টি রাজ্যে প্রাইমারি নির্বাচন হয়েছে। তাতে ১৪টিতেই বিজয় পেয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং একটিতে বিজয় পেয়েছেন হ্যালি।
ট্রাম্পের প্রধান প্রধান প্রতিদ্বন্দ্বীদের মধ্যে হ্যালি ছিলেন শেষ প্রার্থী। তাই প্রাইমারি থেকে তার প্রত্যাহার নিশ্চিত করছে যে, ট্রাম্প রিপাবলিকান মনোনয়ন পাবেন।
দক্ষিণ ক্যারোলিনার সাবেক গভর্নর হ্যালি ট্রাম্পের আমলে জাতিসংঘের রাষ্ট্রদূত হয়েছিলেন। প্রাইমারি থেকে তার প্রার্থীতা প্রত্যাহারের বিষয়টি প্রথম বুধবার পরিচিত সূত্রের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছিল।
More Stories
বহু বছর ধরে সাহায্য নেওয়া কিছু দেশ এখন আমাদের সহায়তা করতে আগ্রহী নয়: ট্রাম্প
হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রমে অংশ নিতে মিত্র দেশগুলোর অনীহায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার...
মার্কিন প্রেসিডেন্টের সামরিক ক্ষমতা সীমিতকরণে ভোট দেবেন সিনেটররা
গ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা সীমিত করার লক্ষ্যে স্থানীয় সময় বুধবার মার্কিন সিনেটে যুদ্ধ ক্ষমতা...
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
নোবেল পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশার সঙ্গে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার...
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র...
খালেদা জিয়ার নেতৃত্ব উপমহাদেশে দৃষ্টান্ত হয়ে থাকবে : বার্নিকাট
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে বহু নির্যাতন সহ্য করলেও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কখনো...
