নিউইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে ২৪ মে শুরু হবে আন্তর্জাতিক বাংলা বইমেলা। এই মেলা চলবে ২৭ মে পর্যন্ত। এটা নিউইয়র্কে বাংলা বইমেলার ৩৩তম আসর। মুক্তধারা ফাউন্ডেশন এ মেলার আয়োজন করছে।
সোমবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে মেলার আয়োজন বিষয়ে তুলে ধরেন মুক্তধারা ফাউন্ডেশনের উপদেষ্টা রোকেয়া হায়দার। তিনি সংগঠনটির চেয়ারপার্সন ড. নুরুন নবীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন।
লিখিত বক্তৃতায় রোকেয়া হায়দার বলেন, ‘যত বই তত প্রাণ’ স্লোগান সামনে রেখে ২০২৪ সালের বইমেলা আয়োজন করা হচ্ছে। নিউইয়র্ক বইমেলায় বাংলাদেশ থেকে ২৫টির মতো প্রকাশনা সংস্থা অংশ নিচ্ছে। পাশাপাশি কলকাতা থেকে ৫টি এবং নিউইয়র্কসহ আমেরিকা ও কানাডা থেকে ১০টি প্রকাশনা সংস্থাসহ ৩টি দেশ থেকে ৪০টি প্রকাশনা সংস্থা অংশগ্রহণ করবে। এছাড়াও যুক্তরাষ্ট্রের অন্তত ২০টির বেশি রাজ্য এবং কানাডা, জার্মানি, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, সুইডেন ও জাপান থেকে শতাধিক লেখক সাহিত্যিক এই মেলায় অংশগ্রহণ করবেন। আহ্বায়কের দায়িত্ব পালন করছেন সাংবাদিক ও লেখক হাসান ফেরদৌস। অনুষ্ঠানে প্রধান অতিথির বত্তৃদ্ধতায় বাংলা একাডেমির মহাপরিচালক কবি নুরুল হুদা বলেন, মায়ের ভাষার জন্য জীবন দিল যারা তারাই বাংলাদেশের স্বাধীনতার প্রথম শহীদ। বিশেষ অতিথির বক্তৃতায় বরেণ্য ছড়াকার লুৎফর রহমান রিটন বলেন, নিউইয়র্কের বইমেলা বাংলাদেশের মানুষের কাছে দ্বিতীয় বইমেলা।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মুক্তধারা ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ড. জিয়াউদ্দিন আহমেদ, জাতীয় কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সৌমিত্র শেখর, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, বাংলাদেশ পুস্তক প্রকাশন ও বিক্রেতা সমিতির সহ-সভাপতি আলমগীর শিকদার লোটন, সময় প্রকাশনীর প্রকাশক ফরিদ আহমেদ, অনিন্দ্য প্রকাশনীর প্রকাশক দেলোয়ার হোসেন, অনন্যা প্রকাশনীর প্রকাশক মনিরুল হক ও কবি সৈয়দ আল ফারুক প্রমুখ।
More Stories
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
ইরাকে বাংলাদেশিদের সতর্কতা অবলম্বনের অনুরোধ
ইরান-ইসরায়েলের যুদ্ধের দামামার মধ্যে ইরাকে অবস্থানরত সব প্রবাসী বাংলাদেশি নাগরিককে বিশেষ সতর্কতা অবলম্বনের জন্য অনুরোধ জানিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।...
