মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আক্তারের সঙ্গে বৈঠক করেছে বিএনপির প্রতিনিধিদল।
শনিবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানের একটি হোটেলে এ বৈঠকে বিএনপির পক্ষে অংশ নেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। আফরিন আখতার ছাড়া ওই রুদ্ধদ্বার বৈঠকে ছিলেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস।
বৈঠকের বিষয়ে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আমাদের ডেকেছে। আমরা গিয়েছি, বৈঠক করেছি। বৈঠক বিষয়ে কিছু বলার নেই। আমরা বিভিন্ন বিষয়ে কথা বলেছি।
আপনারা কী বলেছেন, দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে কথা হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সব প্রশ্নের একটাই উত্তর—কিছু বলার নেই।
সাড়ে তিন মাস পর কারাগার থেকে মুক্তির পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও আমীর খসরু মাহমুদ চৌধুরীর বিদেশিদের সঙ্গে এটি প্রথম বৈঠক।
আওয়ামী লীগের টানা চতুর্থ মেয়াদে সরকার গঠনের পর প্রথম উচ্চ পর্যায়ের সফরে ঢাকায় এসেছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল।
বিএনপির সঙ্গে বৈঠক বিষয়ে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ফেসবুক পোস্টে জানিয়েছে, প্রতিনিধিদল বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক বন্ধন শক্তিশালী করার উপায়, চ্যালেঞ্জ মোকাবিলা এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে উভয়ের স্বার্থন্নোয়নে পারস্পরিক দৃষ্টিভঙ্গি তুলে ধরে।
দূতাবাস জানায়, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং কারাগারে বন্দি বিরোধী দলীয় হাজার হাজার নেতাকর্মীর বিষয়ে বিএনপির মহাসচিবের সঙ্গে ফলপ্রসূ আলোচনাকে আমরা স্বাগত জানাই। আমরা অব্যাহত যোগাযোগ রাখতে উন্মুখ।
এই সফরে সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের ছাড়াও তরুণ অধিকারকর্মী, সুশীলসমাজের নেতা, শ্রম সংগঠন এবং গণমাধ্যমের বিকাশে যুক্ত ব্যক্তিদের সঙ্গেও বৈঠক করবে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল।
More Stories
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ
১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। বাঙালি জাতির স্বাধীনতাসংগ্রাম ও...
দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশটি আমাদের সবার। এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে। আপনাদের সহযোগিতা থাকলে...
সরকার ভুল পথে হাঁটলে ঠিক পথ দেখাবে এনসিপি: নাহিদ ইসলাম
সরকারি দল যদি ভুল পথে হাঁটে, তবে তাদের সঠিক পথ দেখাবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বলে মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক...
সৌদি আরবে বুধবার চাঁদ দেখার আহ্বান, পরদিন হতে পারে ঈদ
সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। আগামী বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় এই চাঁদ দেখার...
মির্জা আব্বাসের সুস্থতায় দোয়া চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের রোগমুক্তি ও সুস্থতার জন্য দোয়া চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
দ্বিতীয় দফায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন
ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। কর্তব্যরত চিকিৎসকেরা জানিয়েছেন,...
