প্রবাসীরা দেশের উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশীদার বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।
তিনি বলেন, প্রবাসী বাংলাদেশিরা যেখানেই থাকুন না কেন তারা হৃদয়ে বাংলাদেশকে ধারণ করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজকে সারা পৃথিবীতে যে অবস্থানে পৌঁছেছে প্রবাসীদের অংশগ্রহণ না থাকলে তা সম্ভব হতো না। প্রবাসীরা আমাদের উন্নয়নে গুরুত্বপূর্ণ অংশীদার। প্রবাসীরা বিদেশে বাংলাদেশের প্রতিনিধি। প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়ে যে ভূমিকা রাখছে দেশের উন্নয়নে তা অতুলনীয়।
শনিবার ঢাকার একটি অভিজাত হোটেলে ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন ইন নর্থ আমেরিকা (ফোবানা) এর ৩৮তম ফোবানা বার্ষিক সম্মেলন উপলক্ষে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। এবছর ফোবানা সম্মেলনটি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে আগস্টের ৩০ থেকে সেপ্টেম্বরের ১ তারিখে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
মো. তাজুল ইসলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক অগ্রগতির বিষয় উল্লেখ করে বলেন, যে বাংলাদেশকে একসময় আন্তর্জাতিক মঞ্চে সব সময় নেতিবাচকভাবে উপস্থাপন করা হতো প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নেতৃত্বে আজ বাংলাদেশ মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়েছে।
স্থানীয় সরকার মন্ত্রী প্রবাসীদের উচ্ছ্বসিত প্রশংসা করে বলেন, আন্তর্জাতিক অঙ্গনে প্রবাসীরাই বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন তাই বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে আপনাদের একত্রিত প্রচেষ্টা দরকার।
তিনি বলেন একটি আত্মমর্যাদাশীল ও স্মার্ট জাতি গঠনে প্রবাসীরা নানা ক্ষেত্রে অবদান রাখার সুযোগ রয়েছে। মন্ত্রী এ সময় প্রবাসীরা প্রত্যেকের অবস্থানে থেকে সকলে মিলে গর্বিত বাংলাদেশ গড়ার লক্ষে কাজ করবেন বলে আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. সাদেকা হালিম, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জায়েদা খাতুন, ফোবানার ২০২৩-২৪ এর আহবায়ক রোকসানা রহমান, চেয়ারপারসন আহমদ আলমগীর।
More Stories
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
ইরাকে বাংলাদেশিদের সতর্কতা অবলম্বনের অনুরোধ
ইরান-ইসরায়েলের যুদ্ধের দামামার মধ্যে ইরাকে অবস্থানরত সব প্রবাসী বাংলাদেশি নাগরিককে বিশেষ সতর্কতা অবলম্বনের জন্য অনুরোধ জানিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।...
