ইরানে আয়োজিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম হয়েছেন বাংলাদেশের হাফেজ বশির আহমদ। সোমবার (১৯ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতার আয়োজন করে ইরান। এ ঘটনায় বিশ্ব কোরআন প্রতিযোগিতায় ৩৮ বছর পর রেকর্ড গড়েছে বাংলাদেশ। এর আগে গত ৯ ফেব্রুয়ারি আলজেরিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছিলেন হাফেজ বশির।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় ইরান থেকে বাংলাদেশে ফেরার পর বিমানবন্দরে সাংবাদিকদের এ তথ্য জানান বশিরের শিক্ষক শায়েখ নেছার আহমাদ আন নাছিরি।
তিনি বলেন, পৃথিবীর কোনো দেশ ৩৮ বছরে প্রথম হতে পারেনি। বাংলাদেশ একই দিনে একই সঙ্গে ১০ পারা, ২০ পারা এবং ৩০ পারা গ্রুপে প্রথম হয়েছে। একই দিনে ৩টি বিশ্ব রেকর্ড গড়েছে বাংলাদেশ।
শায়েখ নেছার বলেন, এর আগে দুবাই, সৌদি আরবসহ অনেক দেশে প্রথম হয়েছে বাংলাদেশ। বাংলাদেশে এখন কোরআনের নিরব বিপ্লব চলছে। তিনি আরো বলেন, ইরানের প্রেসিডেন্ট হাফেজ বশিরের মাথায় চুমা দিয়েছেন।
এ সময় হাফেজ বশির আহমদ বলেন, বড় হয়ে আমি মদিনা বিশ্ববিদ্যালয় অথবা আল-আজহার বিশ্ববিদ্যালয়ে কুরআনিক সাইন্স বিষয়ে পড়াশোনা করতে ও মসজিদে হারামের ইমাম হতে চাই।
উল্লেখ্য, হাফেজ বশির আহমদ ঢাকার মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র। তার বাড়ি হবিগঞ্জের লাখাই উপজেলার বেগুনাই গ্রামে। তারা বাবা সহকারী অধ্যাপক মাওলানা মো. আবদুর রশিদ।
More Stories
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
ইরাকে বাংলাদেশিদের সতর্কতা অবলম্বনের অনুরোধ
ইরান-ইসরায়েলের যুদ্ধের দামামার মধ্যে ইরাকে অবস্থানরত সব প্রবাসী বাংলাদেশি নাগরিককে বিশেষ সতর্কতা অবলম্বনের জন্য অনুরোধ জানিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।...
