ফেনীর দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের উত্তর কৌশল্যা বড় বাড়ির সৌদি প্রবাসী মো. গিয়াস উদ্দিন স্ত্রী শাহনাজ আক্তার ঝর্ণা গত ৫ ফেব্রুয়ারি রাজাপুরের ভাড়া বাসা থেকে তার ছয় বছরের কন্যা সন্তানসহ নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোন নিয়ে উধাও হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, নোয়াখালীর সেনবাগ উপজেলার ৪নং কাদরা ইউনিয়নের তাহিরপুর ভূঁইয়া বাড়ির আবুল কাশেমের মেয়ে শাহনাজ আক্তার ঝর্ণার সঙ্গে প্রায় ১৩ বছর পূর্বে প্রবাসী মো. গিয়াস উদ্দিনের বিয়ে হয়। তাদের ঘরে ছয় বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে।
বিয়ের ৫ বছর আগে থেকে মো. গিয়াস উদ্দিন সৌদি আরব থাকতেন। বিয়ের পর প্রায় ১৩ বছর ধরে প্রবাস জীবনের সব টাকা স্ত্রীর নামে ব্যাংকে ও বিকাশের মাধ্যমে পাঠাতেন মো. গিয়াস উদ্দিন। স্বামী বিদেশ থাকা অবস্থায় এক ব্যক্তির সঙ্গে পরকীয়ায় লিপ্ত হন তার স্ত্রী। বিষয়টি জানাজানি হলে মো. গিয়াস উদ্দিনের ছয় বছরের মেয়ে তাসলিমা আক্তার চাঁদনি, ৯ লাখ ৬০ হাজার টাকা, ৫ ভরি স্বর্ণ ও সংসারের আসবাবপত্র নিয়ে গত ৫ ফেব্রুয়ারি সকাল ১২টায় রাজাপুরের ভাড়া বাসা থেকে পালিয়ে যান ওই গৃহবধূ।
অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে প্রবাসী মো. গিয়াস উদ্দিনের ভাই মো. রফিকুল ইসলাম বাদী হয়ে দাগনভূঞা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সৌদি প্রবাসী মো. গিয়াস উদ্দিনের স্ত্রী পলাতক শাহনাজ আক্তার ঝর্ণা এবং তার মেয়ে তাসলিমা আক্তার চাঁদনির খোঁজ কেউ দিতে পারলে সন্ধান দাতাকে পুরস্কার দেওয়া হবে বলে গিয়াস উদ্দিনের পরিবারের পক্ষ থেকে জানানো হয়।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আবুল হাসিম সত্যতা নিশ্চিত করে বলেন, থানায় অভিযোগ করেন বাদী। মামলাটি তদন্তের জন্য এস আই আরিফকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি বিষয়টি সরেজমিনে খবর নিয়ে ব্যবস্থা নেবে।
More Stories
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালো মার্কিন দূতাবাস
যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণ সুবিধা ব্যবহারের হার বেশির কারণে বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে দেশটি। সোমবার (২৩ মার্চ)...
আল-আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের
পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়ে বাধা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি...
ভেদাভেদ ভুলে ঈদের আনন্দে শামিল হওয়ার আহ্বান নাহিদ ইসলামের
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সব ভেদাভেদ ভুলে আনন্দ উৎসবে মেতে উঠতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৯ মার্চ)...
বাহরাইন থেকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি। শুক্রবার (২০ মার্চ) বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা দেশের উদ্দেশে...
