যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত সিলেটিদের ঐক্য ও মিলনকেন্দ্র শাহজালাল স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব ইউএসএর প্রথম কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (৭ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাত ১০টায় লস এঞ্জেলসের দ্য ইন্ডিয়ান কিচেন রেস্টুরেন্টে শাহজালাল স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব ইউএসএ অভিষেক অনুষ্ঠিত হয়।
এ সময় সিলেট বিভাগের যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সর্বসম্মতিক্রমে নবনির্বাচিত কার্যকরী কমিটির সভাপতি হিসেবে বদরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে সুলতান আহমেদের নাম ঘোষণা করা হয়।

শাহজালাল স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব ইউএসএ সভাপতি বদরুল ইসলাম বলেন এই সংঘটনের লক্ষ্য ও উদ্দেশ্যে হচ্ছে আমেরিকায় অধ্যায়নরত শিক্ষার্থীদের নিয়ে কাজ করা।পরিশেষে অনুষ্ঠান সফল করার জন্য সবাইকে ধন্যবাদ জানানোর পাশাপাশি অদূর ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের আয়োজনে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
More Stories
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
ইরাকে বাংলাদেশিদের সতর্কতা অবলম্বনের অনুরোধ
ইরান-ইসরায়েলের যুদ্ধের দামামার মধ্যে ইরাকে অবস্থানরত সব প্রবাসী বাংলাদেশি নাগরিককে বিশেষ সতর্কতা অবলম্বনের জন্য অনুরোধ জানিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।...
