রাজনীতিকে বিদায় জানালেন ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার ‘নাটের গুরু’ জাহাঙ্গীর তারি
পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচনে পরাজয়ের পর দেশটির রাজনীতিকে বিদায় জানিয়েছেন জাহাঙ্গীর খান তারিন। একসময় সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ঘনিষ্ঠ ছিলেন তিনি। ছিলেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রভাবশালী নেতা। খবর ডন ডট কম।
ইমরান খানের দুঃসময়ে পিটিআই ছেড়ে ইস্তেহকাম-ই-পাকিস্তান (আইপিপি) নামক দল গঠন করেন জাহাঙ্গীর তারিন। জামায়াত-ই-ইসলামীর আমির সিরাজুল হক পদত্যাগ ঘোষণার পরই রাজনীতি থেকে বিদায় নেওয়ার সিদ্ধান্ত জানান তারিন।
মাইক্রো ব্লগিং সাইট এক্সে তারিন লিখেছেন, ‘এই নির্বাচনে যারা আমাকে সমর্থন করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই। আমি আমার বিরোধীদের অভিনন্দন জানাতে চাই। পাকিস্তানের জনগণের ইচ্ছার প্রতি আমার অগাধ শ্রদ্ধা আছে।’
আইপিপি সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তারিন জানান, তিনি ব্যক্তিগত ক্ষমতায় দেশের সেবা করবেন।
এদিকে, সিরাজ বলেছেন, তিনি ৮ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনে ‘পরাজয়ের দায় স্বীকার করেছেন’।
পাকিস্তানের পার্লামেন্টে ২০২২ সালের ১০ এপ্রিল অনাস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রীর পদ থেকে বিদায় নেন ইমরান খান। সেই সময় জাতীয় পরিষদের ৩৪২ জন সদস্যের মধ্যে ১৭৪ জন সদস্য তার প্রতি অনাস্থা প্রকাশ করে ভোট দিয়েছিলেন। পাকিস্তানের বিশ্বকাপজয়ী এই অধিনায়ককে প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত করার পেছনের ‘নাটের গুরু’ ছিলেন এক সময়ের বিশ্বস্ত সঙ্গী জাহাঙ্গীর খান তারিন।
১৯৫৩ সালে আজকের বাংলাদেশের কুমিল্লায় জন্ম নেওয়া তারিনকে পিটিআইয়ের দ্বিতীয় গুরুত্বপূর্ণ নেতা বলা হতো। দল ক্ষমতায় আসার পর দুই নেতার মধ্যে বনিবনা কমতে থাকে। এক সময় দলের ভেতরেই নিজ অনুসারীদের নিয়ে আলাদা একটি গোষ্ঠী গঠন করে তাদের মাধ্যমেই ইমরানকে ক্ষমতাচ্যুত করেন জাহাঙ্গীর তারিন।
More Stories
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ
১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। বাঙালি জাতির স্বাধীনতাসংগ্রাম ও...
দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশটি আমাদের সবার। এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে। আপনাদের সহযোগিতা থাকলে...
সরকার ভুল পথে হাঁটলে ঠিক পথ দেখাবে এনসিপি: নাহিদ ইসলাম
সরকারি দল যদি ভুল পথে হাঁটে, তবে তাদের সঠিক পথ দেখাবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বলে মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক...
সৌদি আরবে বুধবার চাঁদ দেখার আহ্বান, পরদিন হতে পারে ঈদ
সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। আগামী বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় এই চাঁদ দেখার...
মির্জা আব্বাসের সুস্থতায় দোয়া চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের রোগমুক্তি ও সুস্থতার জন্য দোয়া চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
দ্বিতীয় দফায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন
ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। কর্তব্যরত চিকিৎসকেরা জানিয়েছেন,...
