গ্রিসের রাজধানী এথেন্সে সড়ক দুর্ঘটনায় সজীব খাঁন (২২) নামের বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার সঙ্গে থাকা আরও এক বাংলাদেশি। গত শনিবার স্থানীয় সময় রাতে এথেন্সের মেতারসুগিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গতকাল রবিবার তার মৃত্যুর খবর জানাজানি হলে বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে।
সজীবের সঙ্গে থাকা রুমমেটরা জানান, গত শনিবার রাতে তার বন্ধু ফাহিমকে নিয়ে মাংস কেনার জন্য ওমোনিয়া এলাকার উদ্দেশে মোটরসাইকেলযোগে রওনা হন। পথে এথেন্সের মেতারসুগিয়া এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান সজীব খাঁন। অপর আহত ফাহিম এথেন্সের একটি হাসপাতালে চিকিৎসাধীন।
বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) বিশ্বজিৎ কুমার পাল জানান, আইনি সকল প্রক্রিয়া শেষ হলে দ্রুত সজীবের মরদেহ বাংলাদেশ পাঠানো হবে।
নিহত সজীব খাঁন ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধানতলিয়া এলাকার বাসিন্দা। এ ঘটনায় আহত হয়েছেন তার সঙ্গে থাকা ফাহিম হোসেন নামের এক যুবক। তার বাড়ি মুন্সিগঞ্জ।
জানা যায়, নিহত সজীব খাঁন চার বছর আগে ইউরোপের দেশ গ্রিসে প্রবেশ করেন। দুই ভাই ও চার বোনের মধ্যে সজীব ছিল সবার বড়। সজীব থাকতে এথেন্সের ইপীরু এলাকায়। সজীব প্রতি বছরে সিজনাল কর্মী হিসেবে আইল্যান্ডের রেস্টুরেন্টে কাজ করত। বর্তমানে আইল্যান্ডে রেস্টুরেন্ট বন্ধ থাকায় তার কোনো কাজ ছিল না।
এ ব্যাপারে বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিসের সভাপতি আনোয়ার হোসেন জানান, ট্রাফিক সিগনালে এ ঘটনাটি ঘটেছে। রেড সিগনাল অমান্য করে যেতে চাইলে অন্যদিকে গ্রিন সিগনাল থেকে আসা একটি প্রাইভেট কার মোটরসাইকেলে ধাক্কা দিলে দুমড়ে মুচড়ে রাস্তার পাশে ছিটকে পড়ে সজীব খাঁন ও তার বন্ধু ফাহিম। গ্রিসে বসবাসরত সকল বাংলাদেশিদের ট্রাফিক সিগনাল ও ট্রাফিক আইন মেনে চলাচলের পরামর্শ দেন তিনি।
More Stories
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
ইরাকে বাংলাদেশিদের সতর্কতা অবলম্বনের অনুরোধ
ইরান-ইসরায়েলের যুদ্ধের দামামার মধ্যে ইরাকে অবস্থানরত সব প্রবাসী বাংলাদেশি নাগরিককে বিশেষ সতর্কতা অবলম্বনের জন্য অনুরোধ জানিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।...
