মালয়েশিয়ার পুত্রজায়ার অভিবাসন আটককেন্দ্র থেকে মুক্তি পাওয়ার পর স্ত্রী, মেয়ে ও আইনজীবী অ্যাডমন্ড বনের সঙ্গে এম এ কাইয়ুম
অবশেষে মুক্তি পেলেন বিএনপি নেতা এম এ কাইয়ুম (৬১)। গত বৃহস্পতিবার মালয়েশিয়ার পুত্রজায়ার অভিবাসন আটককেন্দ্র থেকে তাকে মুক্তি দেওয়া হয়। সেখানে উপস্থিত ছিলেন তার স্ত্রী শাহামিন আরা বেগম, মেয়ে অর্ণিতা তাসনিম আনকাউর ও আইনজীবী অ্যাডমন্ড বন।
কাইয়ুমের মুক্তিতে মালয়েশিয়া সরকারকে ধন্যবাদ জানিয়ে অর্ণিতা তাসনিম আনকাউর বলেন, ‘আমার বাবা আমাদের বলেছিলেন, ১২ জানুয়ারি গ্রেপ্তারের দিন থেকে তার সঙ্গে খুব ভালো আচরণ করা হয়েছে।’
গত ২৪ জানুয়ারি মালয়েশিয়ার অভিবাসন বিভাগ থেকে চিঠি পায় কাইযুমের পরিবার। পরে তার আইনজীবীরা এই আদেশের জন্য আদালতে যান। কাইয়ুমকে দেশে ফেরত পাঠানো হলে জীবন হুমকির মুখে পড়বে জানিয়ে তার মুক্তির জন্য সরকারের কাছে আবেদন করে পরিবার।
কুয়ালালামপুর হাইকোর্টের ৩১ জানুয়ারির সিদ্ধান্তের পর কাইয়ুমের অবস্থা সম্পর্কে জানতে চাইলে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল বলেন, অভিবাসন বিভাগ আদালতের আদেশ মেনে চলবে।
গত ৩১ জানুয়ারি এক সংবাদ সম্মেলনে সাইফুদ্দিন নাসুশন ইসমাইল বলেন, ‘আমি তার (কাইয়ুমের) আইনজীবীর সঙ্গে যোগাযোগ করেছি এবং বলেছি, অভিবাসন বিভাগ বিচারিক প্রক্রিয়া মেনে চলবে। আদালত যতক্ষণ পর্যন্ত তার অবস্থার বিষয়ে সিদ্ধান্ত না দেয় (৫ এপ্রিল), অভিবাসন বিভাগ তাকে নির্বাসন দেবে না।’
২০১৩ সাল থেকে মালয়েশিয়ায় ‘সেকেন্ড হোম’ হিসেবে অবস্থান করছেন বিএনপি নেতা এম এ কাইয়ুম। পাশাপাশি জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের তালিকাভুক্ত শরণার্থী হিসেবে মালয়েশিয়ায় আছেন তিনি।
More Stories
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
ইরাকে বাংলাদেশিদের সতর্কতা অবলম্বনের অনুরোধ
ইরান-ইসরায়েলের যুদ্ধের দামামার মধ্যে ইরাকে অবস্থানরত সব প্রবাসী বাংলাদেশি নাগরিককে বিশেষ সতর্কতা অবলম্বনের জন্য অনুরোধ জানিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।...
