ফেনীর ছাগলনাইয়ায় ভারত-বাংলাদেশ সীমান্তে চিনি পাচারের সময় ২৩ বাংলাদেশি নাগরিককে আটক করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ।
সোমবার (৫ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ২টার দিকে ভারত-বাংলাদেশ সীমান্তে চিনি পাচারের সময় ফেনীর পূর্ব ছাগলনাইয়া ৯৯ নম্বর পিলার এলাকায় তাদের আটক করা হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, সোমবার রাতে ভারতের সমরগঞ্জ ও বাংলাদেশের পূর্ব ছাগলনাইয়া এলাকা মধ্যবর্তী সীমান্ত দিয়ে চিনির বস্তা বহনের কাজ করছিল শতাধিক বাংলাদেশি শ্রমিক। এসময় বিএসএফ তাদের ধাওয়া করলে অনেকে পালিয়ে বাঁচতে পারলেও ২৩ জন শ্রমিককে আটক করে বিএসএফ।
তারা হলেন- পূর্ব ছাগলনাইয়া গ্রামের সাইমুম হোসেন (১৯), রাইসুল ইসলাম (১৯), সামিন (৪০), হারুন (২৩), লিটন (৩০), মাঈন উদ্দিন (২০), রাধানগর এলাকার মহসিন (২৫), কাজী রিপন (৪০), তাজুল ইসলাম সাকিল (২২), হানিফ (৩৫), আবুল হাসান (৩০), ইমরান (২২), রুবেল (২৮), জাফর ইমাম মজুমদার (৪০), মো. ওবায়দুল হক (৪৪), জামাল উদ্দিন (৪০), আরিফ হোসেন (২৪), করিম (২০), ছাগলনাইয়া এলাকার মটুয়া এলাকার খোরশেদ (৩৮), আজাদ হোসেন (২৫), মাহিম (২৫), হারুন (৩২) ও ইমাম হোসেন (২২)।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় বাসিন্দা বলেন, গতকাল রাতে বিএসএফ’র হাতে ২৩ জন বাংলাদেশি আটক হয়েছে। আমরা বিজিবিকে জানিয়েছি। বিজিবি বলেছে জাতীয় পরিচয়পত্র জমা দিতে। আমরা ২৩ জনের নামের তালিকা জমা দিয়েছি।
ফেনীর বিজিবি-৪ কোম্পানি কমান্ডার লে.কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা বলেন, বাংলাদেশি আটকের বিষয়টি জানতে পেরেছি। তবে এখনও কেউ পুলিশ কিংবা আমাদের কাছে অফিসিয়ালি অভিযোগ করেনি। আমরা খোঁজ খবর নিচ্ছি। যদি বিষয়টি প্রমাণিত হয় আমরা বিধি মোতাবেক ব্যবস্থা নেব।
বিএসএফ’র হাতে আটক বাংলাদেশিদের ফিরিয়ে আনতে পূর্ব ছাগলনাইয়া বিজিবি ক্যাম্পে তাদের জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধনের ফটোকপি জমা দিয়েছেন স্বজনরা।
More Stories
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালো মার্কিন দূতাবাস
যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণ সুবিধা ব্যবহারের হার বেশির কারণে বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে দেশটি। সোমবার (২৩ মার্চ)...
আল-আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের
পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়ে বাধা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি...
ভেদাভেদ ভুলে ঈদের আনন্দে শামিল হওয়ার আহ্বান নাহিদ ইসলামের
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সব ভেদাভেদ ভুলে আনন্দ উৎসবে মেতে উঠতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৯ মার্চ)...
বাহরাইন থেকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি। শুক্রবার (২০ মার্চ) বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা দেশের উদ্দেশে...
