জালালাবাদ এসোসিয়েশনের ২০২৪-২৫ নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় গত ৪ ফেব্রুয়ারি ২০২৪ শনিবার।

অভিষেক অনুষ্ঠানে বিদায়ী কমিটির সভাপতি আবুল হাসনাত রায়হান এবং সাধারণ সম্পাদক সৈয়দ নাসির উদ্দিন জেবুল বিগত দিনের কর্মকাণ্ড তুলে ধরে এবং নতুন কমিটিকে স্বাগত জানান।
নব নির্বাচিত কমিটির সদস্যবৃন্দকে শপথ বাক্য পাঠ করান নির্বাচন কমিশনার শিপার চৌধুরী।
মঞ্চে উপবিষ্ট ছিলেন অনুষ্ঠানের প্রধান অতিথি কেপিসি গ্রুপের চেয়ারম্যান কালীপ্রদীপ চৌধুরী, বিশেষ অতিথি বাংলাদেশ কনস্যুলেট লস এঞ্জেলেসে এর কমার্শিয়াল কনসাল জেনারেল এস এম খোরশেদ আলম ও নিউইয়র্ক জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি বদরুল খান ও নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ মুনিম ও সাধারনণ সম্পাদক লায়েক আহমেদ।

আগামীর পথ চলায় নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ মুনিম, সাধারণ সম্পাদক লায়েক আহমেদ কমিটির সকল সদস্যবৃন্দকে বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিবর্গের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সংগঠন গুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ক্যালিফোর্নিয়া, ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), আনন্দমেলা কমিটি, বিজয় বহর, ওসমানী পরিষদ, বঙ্গবন্ধু পরিষদ, মুসলিম উম্মাহ, স্টুডেন্ট অ্যাসোসিয়েশন সহ আরো অনেক সংগঠন ও ব্যক্তিবর্গ।
এই অভিষেক অনুষ্ঠানের অনন্য সুন্দর ও মার্জিত আয়োজনের মধ্যে আরও ছিল নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে উপদেষ্টা পরিষদের সকল সদস্যকে উত্তরীয় প্রদান করা হয় এবং নবনির্বাচিত সকল সদস্যবৃন্দের স্ত্রীদেরকেও লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
এই বৃহত্তর সিলেট বাসীর প্রতি কৃতজ্ঞতা জানাতেই ঝড় বৃষ্টির এই বৈরী আবহাওয়ার মধ্যেও জালালাবাদ এসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠানে লোকসমাগম ছিল অডিটোরিয়াম ভরপুর।

অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ মুনিম ও সাধারণ সম্পাদক লায়েক আহমেদ ঝড় বৃষ্টি মাথায় নিয়ে আগত সকল অতিথিবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে কমিউনিটির জন্য ভাল কিছু করার মানসে সকলের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠান শেষে পরিবেশিত সুস্বাদু রকমারি খাবারের সঙ্গে ছিল বাদ্যযন্ত্র অর্থাৎ গান পরিবেশন করেন আলাউদ্দিন মিমি; ওনার মনোমুগ্ধকর গানে শ্রোতা ছিলেন বিহ্বল।
More Stories
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
ইরাকে বাংলাদেশিদের সতর্কতা অবলম্বনের অনুরোধ
ইরান-ইসরায়েলের যুদ্ধের দামামার মধ্যে ইরাকে অবস্থানরত সব প্রবাসী বাংলাদেশি নাগরিককে বিশেষ সতর্কতা অবলম্বনের জন্য অনুরোধ জানিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।...
