বাংলাদেশের অর্থনৈতিক লক্ষ্য অর্জনে সহযোগিতা করার বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা এক চিঠিতে এমন প্রতিশ্রুতির কথা জানান মার্কিন প্রেসিডেন্ট। রোববার সকালে ঢাকার মার্কিন দূতাবাস চিঠিটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে হস্তান্তর করেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র রোববার সন্ধ্যায় (সন্ধ্যা ৬টা) বিষয়টি নিশ্চিত করলেও তখন পর্যন্ত মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। পরে অবশ্য রাত ৯টার দিকে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে বিষয়টি জানায় মন্ত্রণালয়।
শেখ হাসিনাকে লেখা চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, ‘আমরা মার্কিন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ অংশীদারিত্বের পরবর্তী অধ্যায় শুরু করছি। আমি আমার প্রশাসনের পক্ষ থেকে জানাচ্ছি, আমরা আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা, অর্থনৈতিক উন্নয়ন, জলবায়ু পরিবর্তন, এনার্জি, স্বাস্থ্য ব্যবস্থা, মানবিক সহায়তা বিশেষ করে রোহিঙ্গা শরণার্থীসহ অন্যান্য বিষয়ে একসঙ্গে কাজ করতে আগ্রহী।’
বাইডেন বলেন, ‘আমাদের দীর্ঘদিনের সাফল্যমণ্ডিত ইতিহাস রয়েছে এবং অনেক সমস্যা সমাধানে অতীতে একসঙ্গে কাজ করেছি। দুই দেশের জনগণের বন্ধন আমাদের সম্পর্কের মূল ভিত্তি।’
বাংলাদেশের অর্থনৈতিক লক্ষ্য অর্জনে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার কথা উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, ‘বাংলাদেশের অর্থনৈতিক লক্ষ্য অর্জনে সহযোগিতার বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ এবং অবাধ ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক ভিশনের জন্য দেশটির সঙ্গে কাজ করতে চাই।’
More Stories
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ
১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। বাঙালি জাতির স্বাধীনতাসংগ্রাম ও...
দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশটি আমাদের সবার। এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে। আপনাদের সহযোগিতা থাকলে...
সরকার ভুল পথে হাঁটলে ঠিক পথ দেখাবে এনসিপি: নাহিদ ইসলাম
সরকারি দল যদি ভুল পথে হাঁটে, তবে তাদের সঠিক পথ দেখাবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বলে মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক...
সৌদি আরবে বুধবার চাঁদ দেখার আহ্বান, পরদিন হতে পারে ঈদ
সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। আগামী বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় এই চাঁদ দেখার...
মির্জা আব্বাসের সুস্থতায় দোয়া চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের রোগমুক্তি ও সুস্থতার জন্য দোয়া চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
দ্বিতীয় দফায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন
ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। কর্তব্যরত চিকিৎসকেরা জানিয়েছেন,...
