সৌদি আরবে ১৭ হাজার ৮৯৬ জন অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। আবাসিক, শ্রম এবং সীমান্ত নিরাপত্তা আইন ভঙ্গ করায় শনিবার (৩ ফেব্রুয়ারি) তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি। খবর আরব নিউজের
কর্তৃপক্ষ জানিয়েছে, প্রবাসীদের মধ্যে ১০ হাজার ৮৭৪ জনকে আবাসিক আইন ভঙ্গের দায়ে, ৪ হাজার ১২৩ জনেক অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার দায়ে এবং ২ হাজার ৮৯৯ জনকে শ্রম আইনে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ৯৩৭ জনে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের দায়ে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে ২৯ শতাংশ ইয়েমেনি, ৬৯ শতাংশ ইথিওপিয়ান এবং ২ শতাংশ অন্যান্য দেশের।
এদিকে অবৈধভাবে সৌদি থেকে অন্য দেশে প্রবেশের দায়ে ৪৮ জনকে আটক করা হয় এবং পরিবহন আইন ভঙ্গের দায়ে গ্রেপ্তার করা আটক করা হয়েছে আরও ৭ জনকে।
সৌদি স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের জানিয়েছে, অবৈধভাবে সৌদিতে বসবাস করলে তাকে ১৫ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে। এছাড়া ১ মিলিয়ন সৌদি রিয়াল জরিমানারও বিধান রাখা হয়েছে।
যদি কেউ সৌদি আরবের আইন লঙ্ঘন করে তাহলে তাকে ধরিয়ে দিতে টোল ফ্রি নম্বর ৯১১, ৯৯৯ এবং ৯৯৬ এ ফোন দিতে বলা হয়েছে।
More Stories
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
ইরাকে বাংলাদেশিদের সতর্কতা অবলম্বনের অনুরোধ
ইরান-ইসরায়েলের যুদ্ধের দামামার মধ্যে ইরাকে অবস্থানরত সব প্রবাসী বাংলাদেশি নাগরিককে বিশেষ সতর্কতা অবলম্বনের জন্য অনুরোধ জানিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।...
