সরকার পতনে আবারও কর্মসূচি নিয়ে বিএনপি মাঠে আসছে বলে জানিয়েছেন দলটির চেয়ারপার্রসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক। তিনি বলেন, জনগণ আমাদের সঙ্গে আছে। বাংলাদেশে আবার কর্মসূচি আসবে। আবারও এই স্বৈরাচার, এই একদলীয় সরকার পতনের আন্দোলনে বিএনপি আবার মাঠে নামবে। অক্ষরে অক্ষরে সবকিছুর হিসাব নেওয়া হবে।
শনিবার (৩ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে ‘স্বাধীনতা অধিকার আন্দোলন’র আয়োজিত এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।
জয়নুল আবদীন ফারুক বলেন, বাংলাদেশের কোনো মানুষ বিশ্বাস করে না- প্রধান বিচারপতির বাসভবনে মির্জা ফখরুলের মতো একজন সজ্জন ব্যক্তি ঢিল মারতে পারে গেটে, বাড়ি মারতে পারে লাঠি দিয়ে। এই সরকারের রাজনৈতিক প্রতিহিংসা, ক্রোধ…এ সরকারকে আর মেনে নেওয়া যায় না। এই সরকার মানুষের সেবা করতে জানে না। এই সরকার জানে শুধু লুণ্ঠন করতে, টাকা চুরি করতে, ব্যাংক লুট করতে, শেয়ারবাজার লুট করতে।
আওয়ামী লীগের উদ্দেশে তিনি বলেন, দাপটে কথা বলেন, লজ্জা হয় না? দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করো, আর ভেতরে সিন্ডিকেট তৈরি করেন। যে সিন্ডিকেটের টাকায় আপনাদেরও শেয়ার আছে।
More Stories
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ
১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। বাঙালি জাতির স্বাধীনতাসংগ্রাম ও...
দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশটি আমাদের সবার। এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে। আপনাদের সহযোগিতা থাকলে...
সরকার ভুল পথে হাঁটলে ঠিক পথ দেখাবে এনসিপি: নাহিদ ইসলাম
সরকারি দল যদি ভুল পথে হাঁটে, তবে তাদের সঠিক পথ দেখাবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বলে মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক...
সৌদি আরবে বুধবার চাঁদ দেখার আহ্বান, পরদিন হতে পারে ঈদ
সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। আগামী বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় এই চাঁদ দেখার...
মির্জা আব্বাসের সুস্থতায় দোয়া চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের রোগমুক্তি ও সুস্থতার জন্য দোয়া চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
দ্বিতীয় দফায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন
ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। কর্তব্যরত চিকিৎসকেরা জানিয়েছেন,...
