মালয়েশিয়ার কেল্যাং শহরে বাংলাদেশি অভিবাসী অধ্যুষিত একটি এলাকার অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স ‘জালান আমন পেরদানা’য় অভিযান চালিয়ে অন্তত ৪৯০ জনকে আটক করা হয়েছে। ‘মিনি ঢাকা’ নামে পরিচিত ওই কমপ্লেক্স থেকে আটকদের মধ্যে বহু বাংলাদেশি রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
দেশটিতে বসবাসে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় বুধবার (৩১ জানুয়ারি) গভীর রাতে যৌথ অভিযানে তাদের আটক করা হয়। খবর নিউ স্ট্রেইট টাইমস অনলাইনের।
মালয়েশিয়ার জুয়াবিরোধী সংস্থা বুকিত আমান অ্যান্টি-ভাইস, সিক্রেট সোসাইটিজ ডিভিশন (ডি৭), জেনারেল অপারেশন ফোর্স ও সেলানগর অভিবাসন বিভাগ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
দৈনিক হারিয়ান মেট্রোর সাংবাদিক জানান, রাত আড়াইটার দিকে শিল্প এলাকায় থাকা পাঁচতলা ওই অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে অভিযান চালানো হয়। স্থানীয় বিভিন্ন শিল্পকারখানায় কর্মরত শ্রমিকরা ভবনটিতে থাকেন। অভিযানে ৩০০ সশস্ত্র পুলিশ কর্মকর্তা অংশ নেন। গভীর রাতে হওয়ায় কাগজপত্রহীন শ্রমিকদের অধিকাংশই ঘুমিয়ে ছিলেন; তারা পালানোর চেষ্টা করেননি।
স্থানীয় বাসিন্দা ৪০ বছরের অং বলেন, এলাকাটিতে বহু বছর ধরে প্রয়োজনীয় কাগজপত্রহীন বিদেশিদের বাস। তবে তারা কখনোই স্থানীয় কারও জন্য সমস্যার কারণ হননি। তিনি বলেন, ‘তাদের সংখ্যা আমাদের চেয়েও বেশি হতে পারে। তারা সাধারণত স্থানীয়দের বিরক্ত করেন না।’
আটকদের মধ্যে বাংলাদেশি ছাড়াও নেপাল, আফগানিস্তান ও ইন্দোনেশিয়ার নাগরিক রয়েছেন। তাদের বয়স ২০ থেকে ৫০ বছরের মধ্যে।
সম্প্রতি বৈধ কাগজপত্রহীন অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অভিযান শুরু করে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ। এর আগে গত মাসে মালয়েশিয়ার বিভিন্ন এলাকায় কয়েকশ বাংলাদেশি আটক হয়েছেন।
More Stories
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
ইরাকে বাংলাদেশিদের সতর্কতা অবলম্বনের অনুরোধ
ইরান-ইসরায়েলের যুদ্ধের দামামার মধ্যে ইরাকে অবস্থানরত সব প্রবাসী বাংলাদেশি নাগরিককে বিশেষ সতর্কতা অবলম্বনের জন্য অনুরোধ জানিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।...
