হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সুমন বলেছেন, ‘নেত্রী আমাকে একটা কথা বলেছেন, তোমাকে তো ফেসবুক থেকেই চিনি। তুমি তো ফেসবুকের এমপিই হয়ে গেছো।’
গতকাল রবিবার গণভবনে স্বতন্ত্র এমপিদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সুমন বলেন, ‘সংসদে আমাদের অনেক বেশি কার্যকর ভূমিকা রাখার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরাও বলেছি আমরা সবাই আপনার সঙ্গে আছি, আমাদের অভিভাবকত্ব আপনার হাতে। কারণ আমরা সবাই বঙ্গবন্ধুর সন্তান।’
ব্যারিস্টার সুমন আরও বলেন, ‘আমাকে নেত্রী বলেছেন, ‘এই তোমাকেতো ফেসবুক থেকে চিনি। তুমিতো ফেসবুকের এমপি হয়ে গেলা।’
নারী এমপির বিষয়ে স্বতন্ত্রদের অবস্থানের বিষয়ে জানতে চাইলে সুমন বলেন, ‘আমরা সরকারে না থাকলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আছি। এসব বিষয়ে কোনো দ্বিধা-দ্বন্দ্ব নেই। তাই অ্যাজ ইউজ্যুয়্যাল যা হওয়ার তাই হবে। আমাদের কোনো মত নেই।’
More Stories
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ
১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। বাঙালি জাতির স্বাধীনতাসংগ্রাম ও...
দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশটি আমাদের সবার। এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে। আপনাদের সহযোগিতা থাকলে...
সরকার ভুল পথে হাঁটলে ঠিক পথ দেখাবে এনসিপি: নাহিদ ইসলাম
সরকারি দল যদি ভুল পথে হাঁটে, তবে তাদের সঠিক পথ দেখাবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বলে মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক...
সৌদি আরবে বুধবার চাঁদ দেখার আহ্বান, পরদিন হতে পারে ঈদ
সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। আগামী বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় এই চাঁদ দেখার...
মির্জা আব্বাসের সুস্থতায় দোয়া চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের রোগমুক্তি ও সুস্থতার জন্য দোয়া চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
দ্বিতীয় দফায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন
ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। কর্তব্যরত চিকিৎসকেরা জানিয়েছেন,...
