বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অফ ক্যালিফোর্নিয়া (বিআইএসএসি) তাদের সংগঠনে নতুন নেতৃত্ব নির্বাচন করেছে। ব্যতিক্রমী পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে রাসেল মাহমুদ জুয়েলকে সভাপতি এবং লিংকন আহমেদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে তাদের হাতে সংগঠনের দায়িত্ব দেওয়া হয়েছে।
সংগঠনের সদস্যরা তাদের পছন্দের দুইজনকে ভোট প্রদানের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করেন। এই আয়োজনে সবচেয়ে বেশি ভোট পেয়ে সভাপতি হয়েছেন রাসেল এবং সাধারণ সম্পাদক হয়েছেন লিংকন। সভাপতি এবং সম্পাদক মিলে সংগঠনের অন্যসদস্যদের মনোনয়ন দিবেন।
এটি ক্যালিফোর্নিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন। গত ২১ জানুয়ারি দেশটির লস এঞ্জেলসের রোজমিট পার্কে ১৬ বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থীরা মিলিত হন। সকলের অংশগ্রহণে এক মনোমুগ্ধকর মিলনমেলায় পরিণত হয়।
শিক্ষার্থীদের এ আয়োজনের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে বিভিন্ন খেলাধুলা, ঐতিহ্যবাহী বাঙালি খাবার পরিবেশন, র্যাফেল ড্রসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল। হাসি-গান, আনন্দ আর খেলাধুলায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে আড্ডা।
ক্যালিফোর্নিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থীদের সম্পর্কের ভিত্তিকে আরও মজবুত করার লক্ষ্যে এ আয়োজন বলে জানান আয়োজকরা।
More Stories
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
ইরাকে বাংলাদেশিদের সতর্কতা অবলম্বনের অনুরোধ
ইরান-ইসরায়েলের যুদ্ধের দামামার মধ্যে ইরাকে অবস্থানরত সব প্রবাসী বাংলাদেশি নাগরিককে বিশেষ সতর্কতা অবলম্বনের জন্য অনুরোধ জানিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।...
