ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর বলেছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক ক্রমেই শক্তিশালী হচ্ছে। উগান্ডায় ১৯তম ন্যাম শীর্ষ সম্মেলনের ফাঁকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে দেখা করার পর তিনি তার এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) শনিবার (২০ জানুয়ারি) লিখেছেন, ‘ভারত-বাংলাদেশ সম্পর্ক ক্রমেই শক্তিশালী হচ্ছে।’
তিনি আরও লিখেছেন, ‘তিনি শিগগির তাকে (হাছান) দিল্লিতে স্বাগত জানাতে উন্মুখ হয়ে আছেন।’ জয়শঙ্কর বলেন, ‘তিনি উগান্ডার কাম্পালায় বাংলাদেশের নতুন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে দেখা করে আনন্দিত। তার নিয়োগের জন্য তাকে অভিনন্দন জানাই এবং তার সার্বিক সাফল্য কামনা করি।’
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী তার প্রথম আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় সফর হিসেবে ৭ ফেব্রুয়ারি নয়াদিল্লি সফর করবেন। বৃহস্পতিবার ঢাকায় তিনি সাংবাদিকদের ভারতের পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে ৭ ফেব্রুয়ারি ভারত সফরে যাওয়ার কথা জানান।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, নয়াদিল্লিতে তিনি তিন দিন থাকতে পারেন। তিনি জানান, ‘ভ্রমণসূচি এখনও প্রস্তুত নয়… তবে আমরা আলোচনা করেছি যে আমি ৭ ফেব্রুয়ারি যাবো।’
ড. হাছান মাহমুদ বর্তমানে ১৯-২০ জানুয়ারি পর্যন্ত জোট নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) ১৯তম শীর্ষ সম্মেলনে এবং ২১-২২ জানুয়ারি পর্যন্ত জি৭৭ ও চীনের তৃতীয় দক্ষিণ শীর্ষ সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।
More Stories
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ
১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। বাঙালি জাতির স্বাধীনতাসংগ্রাম ও...
দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশটি আমাদের সবার। এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে। আপনাদের সহযোগিতা থাকলে...
সরকার ভুল পথে হাঁটলে ঠিক পথ দেখাবে এনসিপি: নাহিদ ইসলাম
সরকারি দল যদি ভুল পথে হাঁটে, তবে তাদের সঠিক পথ দেখাবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বলে মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক...
সৌদি আরবে বুধবার চাঁদ দেখার আহ্বান, পরদিন হতে পারে ঈদ
সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। আগামী বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় এই চাঁদ দেখার...
মির্জা আব্বাসের সুস্থতায় দোয়া চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের রোগমুক্তি ও সুস্থতার জন্য দোয়া চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
দ্বিতীয় দফায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন
ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। কর্তব্যরত চিকিৎসকেরা জানিয়েছেন,...
