স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ২০২৩ সালে ১৬ লাখ বাংলাদেশিকে ভিসা দিয়েছে ভারত। ভিসা প্রক্রিয়া আরও সহজ করার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরে সাক্ষাৎ করতে আসেন ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।
আসাদুজ্জামান খান বলেন, দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক বাড়াতে কার্যকর ভূমিকা নেবে ভারত। দুই দেশের নিরাপত্তায় বিজিবি-বিএসএফ সম্পর্ক বাড়ানো হবে। বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীকে প্রশিক্ষণের জন্য উদ্যোগ নেওয়া হবে। এ দেশের অর্থনৈতিক উন্নয়নে ভারতের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সহযোগিতা অব্যাহত রাখতে কাজ করবে ভারত সরকার।
এদিকে ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেন, অর্থনীতি ও নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে আমরা আলোচনা করেছি। আমাদের দুই দেশের মধ্যে সম্পর্ক আগের থেকে অনেক উন্নত ও ভালো হবে। উভয় দেশ তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সচেতন। সম্পর্ক ভালো রাখা উভয় দেশের জন্য গুরুত্বপূর্ণ। কীভাবে সম্পর্ক আরও উন্নত করা যায় সে বিষয় নিয়ে আলোচনা করেছি। নিরাপত্তা নিয়ে নির্দিষ্ট কোনো বিষয়ে আলোচনা হয়নি।
More Stories
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ
১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। বাঙালি জাতির স্বাধীনতাসংগ্রাম ও...
দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশটি আমাদের সবার। এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে। আপনাদের সহযোগিতা থাকলে...
সরকার ভুল পথে হাঁটলে ঠিক পথ দেখাবে এনসিপি: নাহিদ ইসলাম
সরকারি দল যদি ভুল পথে হাঁটে, তবে তাদের সঠিক পথ দেখাবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বলে মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক...
সৌদি আরবে বুধবার চাঁদ দেখার আহ্বান, পরদিন হতে পারে ঈদ
সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। আগামী বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় এই চাঁদ দেখার...
মির্জা আব্বাসের সুস্থতায় দোয়া চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের রোগমুক্তি ও সুস্থতার জন্য দোয়া চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
দ্বিতীয় দফায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন
ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। কর্তব্যরত চিকিৎসকেরা জানিয়েছেন,...
