‘পড় বই গড় দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’- শীর্ষক প্রতিপাদ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে অমর একুশে বইমেলা-২০২৪। মাসব্যাপী এই বইমেলার এবারের আয়োজক ও ব্যবস্থাপনার সার্বিক দায়িত্ব পালন করছে বাংলা একাডেমি।
দীর্ঘ ১৬ বছর পর আবারও প্রতিষ্ঠানটি স্টল তৈরি করাসহ বইমেলার সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছে। এর আগে ১৯৭২ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত বাংলা একাডেমি বইমেলা এককভাবে আয়োজনের দায়িত্ব পালন করেছে। মাঝখানের ১৬ বছর তৃতীয় পক্ষ বা ইভেন ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানকে স্টল তৈরি করাসহ সব দায়িত্ব দেওয়া হয়েছিল। বাংলা একাডেমি শুধু মনিটরিংয়ের দায়িত্ব পালন করেছে।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নুরুল হুদা গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন।
মহাপরিচালক মুহম্মদ নুরুল হুদা বলেন, ১৯৭২ সাল থেকেই বইমেলা অনুষ্ঠিত হচ্ছে। ২০০৬ সাল থেকে ইভেন ম্যানেজমেন্টের মাধ্যমে বইমেলার আয়োজন করা হতো। গত বইমেলায় আমরা অনেক ধরনের অভিযোগ পেয়েছি। যে কারণে এবার আবারও বাংলা একাডেমি এককভাবে বইমেলার আয়োজন করছে। প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর সহযোগিতায় বইমেলা আমরা নিজেরাই আয়োজন করছি। বইমেলার প্যাভেলিয়ন সংখ্যা আগামী ২৩ জানুয়ারি লটারি করার পর আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে। তবে ৮/৮ বর্গফুট হিসাবে ৮০০ থেকে ৯০০ স্টলের কাঠামো তৈরি করা হচ্ছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এবারের বইমেলার প্রতিপাদ্য হচ্ছে ‘পড় বই গড় দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’। আমরা সবাই বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে ঐক্যবদ্ধ জাতি হিসেবে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছি। বঙ্গবন্ধু আমাদের সংবিধান দিয়েছেন। সেই সংবিধানকে অনুসরণ করে ও সোনার বাংলা গড়ার আদর্শকে সামনে রেখেই এবারের এই প্রতিপাদ্য রেখেছি।
নূরুল হুদা বলেন, বাংলাদেশেই পৃথিবীর দীর্ঘতম বইমেলা আয়োজিত হয়। চাইলে এখানে বিদেশি লেখক অংশ নিতে পারবেন। তবে বিদেশি প্রকাশকদের এখানে অংশ নেওয়ার সুযোগ নেই। যেহেতু সম্পূর্ণ দেশীয় বইমেলা, তাই বিদেশি প্রকাশককে আমন্ত্রণ জানানো হয়নি।
আগামী ১ ফেব্রুয়ারি থেকে মাসব্যাপী শুরু হতে যাওয়া অমর একুশে বইমেলা ২০২৪–এর সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করবে বাংলাদেশ পুলিশ, র্যাব, আনসার, বিজিবি ও গোয়েন্দা সংস্থাগুলো।
More Stories
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ
১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। বাঙালি জাতির স্বাধীনতাসংগ্রাম ও...
দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশটি আমাদের সবার। এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে। আপনাদের সহযোগিতা থাকলে...
সরকার ভুল পথে হাঁটলে ঠিক পথ দেখাবে এনসিপি: নাহিদ ইসলাম
সরকারি দল যদি ভুল পথে হাঁটে, তবে তাদের সঠিক পথ দেখাবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বলে মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক...
সৌদি আরবে বুধবার চাঁদ দেখার আহ্বান, পরদিন হতে পারে ঈদ
সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। আগামী বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় এই চাঁদ দেখার...
মির্জা আব্বাসের সুস্থতায় দোয়া চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের রোগমুক্তি ও সুস্থতার জন্য দোয়া চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
দ্বিতীয় দফায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন
ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। কর্তব্যরত চিকিৎসকেরা জানিয়েছেন,...
