প্রয়াত অর্থমন্ত্রী ‘আবুল মাল আব্দুল মুহিত’ পর মাঝে এক টার্ম বাদ দিয়ে আরেক তুখোড় অর্থনীতিবিদ ‘আবুল হাসান মাহমুদ আলী’ অর্থমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন।
বিশ্বব্যাপি অতিমারী আর যুদ্ধের ধাক্কার পর গতিহারা অর্থনীতিতে প্রাণ সঞ্চার করাই যখন আওয়ামী লীগের নতুন সরকারের জন্য প্রধান চ্যালেঞ্জ মনে করা হচ্ছে, তখন অর্থমন্ত্রীর দায়িত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনা তুলে দিলেন তাঁর অত্যন্ত আস্থাভাজন ‘আবুল হাসান মাহমুদ আলী’র হাতে।
অর্থনীতির ছাত্র মাহমুদ আলী রাজনীতিতে আসার আগে ছিলেন একজন কূটনীতিক। তবে তার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিষয়ে শিক্ষকতাও করেছেন কিছুদিন।
এমন এক সময়ে তাকে সরকারের অর্থ মন্ত্রণালয়ের হাল ধরতে হচ্ছে যখন রেকর্ড মূল্যস্ফীতিতে জনজীবনে বিপর্যস্ত, ডলারের দর আর রিজার্ভ সঙ্কট হয়ে উঠেছে সরকারের বড় মাথাব্যথা। আর্থিক ও ব্যাংক খাতে সুশাসনের জন্য সংস্কারের আহ্বান অনেক বেশি জোরালো হয়ে উঠেছে। এমন বাস্তবতায় ৮০ বছর বয়সী এই অর্থনীতিবিদ জনাব ‘আবুল হাসান মাহমুদ আলী’ বর্তমান আর্থিক জটিল সময়ে দায়িত্ব নিয়ে কতটুকু মন্দা কাটিয়ে উঠে আসতে পারবেন সেটাই বিশ্লেষকদের ভাবনা।
দিনাজপুর-৪ থেকে টানা চারবার সংসদ সদস্য নির্বাচিত সাংসদ আবুল হাসান মাহমুদ আলী বিগত সরকারে না থাকলেও তাঁর আগে দুইবার মন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি ২০১২ সালে এক বছরের কিছু বেশী সময় ধরে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় এবং ২০১৪ সালের ফেব্রুয়ারি থেকে ২০১৮ সাল পর্যন্ত পাঁচ বছর সফলতার সাথে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
More Stories
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ
১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। বাঙালি জাতির স্বাধীনতাসংগ্রাম ও...
দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশটি আমাদের সবার। এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে। আপনাদের সহযোগিতা থাকলে...
সরকার ভুল পথে হাঁটলে ঠিক পথ দেখাবে এনসিপি: নাহিদ ইসলাম
সরকারি দল যদি ভুল পথে হাঁটে, তবে তাদের সঠিক পথ দেখাবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বলে মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক...
সৌদি আরবে বুধবার চাঁদ দেখার আহ্বান, পরদিন হতে পারে ঈদ
সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। আগামী বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় এই চাঁদ দেখার...
মির্জা আব্বাসের সুস্থতায় দোয়া চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের রোগমুক্তি ও সুস্থতার জন্য দোয়া চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
দ্বিতীয় দফায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন
ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। কর্তব্যরত চিকিৎসকেরা জানিয়েছেন,...
