প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, ২০০৯ এর পর প্রতিটি নির্বাচনে আওয়ামী লীগকে দেশের জনগণ ভোট দিয়েছে। আওয়ামী লীগ জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছে। আমি বিশ্বাস করি, আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে বলেই বাংলাদেশের অগ্রযাত্রা কেউ ব্যাহত করতে পারবে না।
দৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
বুধবার (১০ জানুয়ারি) বিকাল ৫টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধুর ‘স্বদেশ প্রত্যাবর্তন দিবস’ উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।
এর আগে বিকাল ৪টার দিকে আওয়ামী লীগ সভাপতি সভামঞ্চে উপস্থিত হন। এ সময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
প্রধানমন্ত্রী বলেন, আমার অবাক লাগে সামরিক একনায়করা যখন ভোট কারচুরি করে ক্ষমতায় আসে সেই নির্বাচন নিয়ে কেউ কথা বলতো না। যখন নির্বাচন মানে ছিল ১০টা হোন্ডা ২০টা গোণ্ডা নির্বাচন ঠান্ডা। আমরা যখন গণতন্ত্র প্রতিষ্ঠা করেছি, মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছি তখনই আমাদের নির্বাচন নিয়ে প্রশ্ন।
বাধা উপেক্ষা করে ভোট দেওয়ায় জনগণের প্রতি ধন্যবাদ জানিয়ে শেখ হাসিনা বলেন, আজকের বাংলাদেশ বদলে যাওয়া বাংলাদেশ অনেকের অনেকরকম স্বপ্ন ছিল। অনেকে নির্বাচন ব্যর্থ করতে চেয়েছিল, কিন্তু তাদের চেষ্টা ব্যর্থ হয়েছে। মানুষ যেন ভোট দিতে না পারে সেই চেষ্টা করা হয়েছিল।
তিনি বলেন, এবারের নির্বাচনে কেউ বলতে পারবে না, দিনের ভোট রাতে হয়েছে। এবারের ভোটে কারচুপি হয়েছে এমন কিছু বলার ক্ষমতা কারও নেই। কারণ, স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে এবারের নির্বাচন অত্যন্ত স্বচ্ছ, অবাধ ও নিরপেক্ষ হয়েছে। শুধুমাত্র নৌকাকে বিজয়ী করতে ১০৩ বছরের বৃদ্ধও ভোটকেন্দ্রে গেছেন।
সরকারপ্রধান বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় না আসলে বাংলাদেশ এগোতে পারতো না। উন্নয়নের দিকে বাংলাদেশের এই অগ্রযাত্রা আর কেউ বন্ধ করতে পারবে না।
সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকেই সমাবেশে জড়ো হতে থাকেন নেতা-কর্মীরা। দুপুরে সোহরাওয়ার্দী উদ্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দলটির অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হতে দেখা যায়।
More Stories
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ
১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। বাঙালি জাতির স্বাধীনতাসংগ্রাম ও...
দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশটি আমাদের সবার। এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে। আপনাদের সহযোগিতা থাকলে...
সরকার ভুল পথে হাঁটলে ঠিক পথ দেখাবে এনসিপি: নাহিদ ইসলাম
সরকারি দল যদি ভুল পথে হাঁটে, তবে তাদের সঠিক পথ দেখাবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বলে মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক...
সৌদি আরবে বুধবার চাঁদ দেখার আহ্বান, পরদিন হতে পারে ঈদ
সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। আগামী বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় এই চাঁদ দেখার...
মির্জা আব্বাসের সুস্থতায় দোয়া চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের রোগমুক্তি ও সুস্থতার জন্য দোয়া চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
দ্বিতীয় দফায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন
ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। কর্তব্যরত চিকিৎসকেরা জানিয়েছেন,...
