জাতীয় পার্টি শেষ পর্যন্ত নির্বাচনে থাকার চেষ্টা করছে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের।
বুধবার (৩ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে নিজ নির্বাচনী এলাকা রংপুর-৩ আসনের কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকের এ কথা জানান তিনি।
জি এম কাদের বলেন, আমাদের প্রার্থীরা এখনো বলছেন, তারা ভালো করবেন। তাছাড়া বিপুল প্রার্থী সরে যাওয়ার সম্ভাবনা নেই। যখন সরে যাবেন, তখন বলা যাবে। তবে সরে গেলে আমাদের ওপর চাপ সৃষ্টি হবে। তারপরও আমরা শেষ পর্যন্ত নির্বাচনে থাকার চেষ্টা করছি।
তিনি বলেন, বেশিরভাগ মানুষ যদি মনে করে নির্বাচনটা ভালো হচ্ছে না, তখন আমাদের চিন্তা করে দেখতে হবে, কী করা যায়।
নির্বাচনের পরিবেশ নিয়ে জি এম কাদের বলেন, এ পর্যন্ত নির্বাচনের পরিবেশ খুব বেশি খারাপ বলা যাবে না। তবে ভোটারদের যে আশঙ্কা, তা উড়িয়ে দেওয়ার মতো না। নির্বাচন কমিশন এখন পর্যন্ত বলছে, ঠিক আছে এবং ঠিক থাকবে। আমরা সে বিশ্বাস নিয়েই নির্বাচনে অংশ নিয়েছি। দেখি শেষ পর্যন্ত কী হয়।
জাতীয় পার্টির অন্য প্রার্থীর প্রচারণায় কেন অংশ নিচ্ছেন না, এমন প্রশ্নের জবাবে দলটির চেয়ারম্যান বলেন, যাওয়ার প্রয়োজন হয়নি। যেখানে যেখানে যাওয়ার, সেখানে যাচ্ছি। তবে অন্য নির্বাচনের মতো এ নির্বাচন হচ্ছে না। প্রার্থীরা নিজেরাই প্রচারণাসহ অন্যান্য কাজ করছেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কো চেয়ারম্যান ও রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুর রাজ্জাক, মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম ইয়াসীর, সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন, সহ-সভাপতি জাহেদুল ইসলামসহ অন্য নেতারা।
More Stories
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ
১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। বাঙালি জাতির স্বাধীনতাসংগ্রাম ও...
দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশটি আমাদের সবার। এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে। আপনাদের সহযোগিতা থাকলে...
সরকার ভুল পথে হাঁটলে ঠিক পথ দেখাবে এনসিপি: নাহিদ ইসলাম
সরকারি দল যদি ভুল পথে হাঁটে, তবে তাদের সঠিক পথ দেখাবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বলে মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক...
সৌদি আরবে বুধবার চাঁদ দেখার আহ্বান, পরদিন হতে পারে ঈদ
সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। আগামী বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় এই চাঁদ দেখার...
মির্জা আব্বাসের সুস্থতায় দোয়া চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের রোগমুক্তি ও সুস্থতার জন্য দোয়া চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
দ্বিতীয় দফায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন
ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। কর্তব্যরত চিকিৎসকেরা জানিয়েছেন,...
