পররাষ্ট্রমন্ত্রী ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ (সদর) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূসের বিচার আইন অনুযায়ী হয়েছে। এতে কোনও দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খারাপ হবে না। কারণ প্রত্যেক দেশই আইনকে সম্মান করে। আদালতে আত্মপক্ষ সমর্থনের সব সুযোগ তিনি পেয়েছেন।
মঙ্গলবার (২ জানুয়ারি) সন্ধ্যায় সিলেট নগরীর ধোপাদিঘির পাড়ে প্রধান নির্বাচনি কার্যালয়ে প্রবাসীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ড. মুহাম্মদ ইউনূস আমাদের জাতীয় সম্পদ। তিনি শান্তিতে নোবেল পুরস্কারজয়ী। আমরা তাকে অত্যন্ত সম্মান করি। কিন্তু পৃথিবীতে বহু সম্মানিত লোক আছেন, যারা ক্রাইম করেন। তারা শাস্তিও পান। ড. ইউনূস অপরাধ করেছেন। আমি যেটা জানি, তিনি শ্রমিকদের টাকা দেননি। তাদের ঠকিয়েছেন। সেজন্য শাস্তি পেয়েছেন। এটি আদালতের ব্যাপার। আইন অনুযায়ী তার বিচার হয়েছে।
তিনি আরও বলেন, শ্রম আইন লঙ্ঘনের মামলায় ড. মুহাম্মদ ইউনূসকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। সেইসঙ্গে ৩০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন। ব্যক্তিগতভাবে আমি ড. মুহাম্মদ ইউনূসকে সম্মান করি। পৃথিবীতে অনেক নোবেলজয়ী অন্যায় করেছেন, অপরাধ করেছেন। এজন্য তাদেরও শাস্তি হয়েছে। এতে কোনও দেশের সঙ্গে কোনও দেশের সম্পর্ক নষ্ট হয়নি। কারণ প্রত্যেক দেশই আইনকে শ্রদ্ধা করে। ফলে ড. ইউনূসের সাজা হওয়ায় আমাদেরও কোনও সমস্যা হবে না।
নির্বাচন নিয়ে বিবিসির প্রতিবেদন নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলবে কি না এমন প্রশ্নে তিনি বলেন, না আপনারা দেখেন যে, বিবিসি বিভিন্ন রকম প্রতিবেদন দেয়; প্রায়ই তারা দেয়। তারা বলল, বাংলাদেশে কোভিডের কারণে ৫ থেকে ১০ কোটি লোক মারা যাবে। এত লোক মারা যায়নি। ওরা একটা বলার জন্য দেয়, এটা মিডিয়া।
আপনার মিডিয়ার লোক, মিডিয়া অনেক সময় রকমারি কিছু বলেন, যাতে আকর্ষণ হয়। বাংলাদেশের এই নির্বাচনটা অনেকেই নিয়ে আলোচিত করছে। আপনারাও রকমারি কিছু একটা দিয়েন। আমার মনে হয় না কোনো রিপোর্টের ভিত্তিত্বে কোনো সরকার সিদ্ধান্ত নিবে। আমাদের সব দেশের সঙ্গেই সুর্ম্পক রয়েছে, এ ক্ষেত্রে একটা দুটো রিপোর্ট নিয়ে আমরা।
More Stories
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালো মার্কিন দূতাবাস
যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণ সুবিধা ব্যবহারের হার বেশির কারণে বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে দেশটি। সোমবার (২৩ মার্চ)...
আল-আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের
পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়ে বাধা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি...
ভেদাভেদ ভুলে ঈদের আনন্দে শামিল হওয়ার আহ্বান নাহিদ ইসলামের
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সব ভেদাভেদ ভুলে আনন্দ উৎসবে মেতে উঠতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৯ মার্চ)...
বাহরাইন থেকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি। শুক্রবার (২০ মার্চ) বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা দেশের উদ্দেশে...
