মালয়েশিয়ায় ১৭১ জন অভিবাসী বাংলাদেশি দল বেঁধে হেঁটে যাওয়ার সময় তাদেরকে আটক করেছে দেশটির পুলিশ। অভিবাসীদের গ্রেফতারের একটি ভিডিও গত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
মালয়েশিয়ার পুলিশ ১৭১ বাংলাদেশীকে গ্রেফতারের বিষয়ে নিশ্চিত করেছে। খবর নিউ স্ট্রেইটস টাইম।
প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (২০ ডিসেম্বর) সকালে বাংলাদেশিদের একটি দলকে তেলুক রামুনিয়া বায়ু দামাইয়ের মোড়ে হাঁটতে দেখা গেছে। ভিডিওটি মানুষের মধ্যে অস্বস্তি ছড়িয়েছে।
গত বুধবার জোহর রাজ্যের কোটা টিংগি জেলার পুলিশ প্রধান ও সুপারিনটেনডেন্ট হুসেন জামোরা বলেন, মালয়েশিয়ার সশস্ত্র বাহিনী (এটিএম) পুলিশে অভিযোগ জানানোর পর আরো তদন্তের জন্য পুলিশের একটি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ভাইরাল ভিডিওটি গত সপ্তাহে ঘটে যাওয়া ঘটনার।
জামোরা আরো বলেন, তারা চাকরির এজেন্টদের কাছে প্রতারিত হওয়ার পর ১০ কিলোমিটার দূরে অবস্থিত বায়ু দামাই থানায় অভিযোগ দায়ের করতে যাচ্ছিলেন বলে ধারণা করা হচ্ছে। তারা ৩ থেকে ৬ মাস ধরে বেকার বলে দাবি করেছেন। তবে তাদের সবার কাছে বৈধ নথি ছিলো।
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
