বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আগামী ৭ জানুয়ারি ভোটকেন্দ্রে না গিয়ে ওইদিন পরিবারকে সময় দিন। নির্বাচন বর্জন করুন।
শনিবার (২৩ ডিসেম্বর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে সম্মিলিত শ্রমিক পরিষদের এক গোলটেবিল আলোচনায় এ মন্তব্য করেন তিনি।
নজরুল ইসলাম খান বলেন, ‘ভোটকেন্দ্রে যাবেন না, বরং এ সময়টা ছেলেমেয়েদের সঙ্গে কাটাতে পারেন, নাতি-নাতনিতে সঙ্গে কাটাতে পারেন। আমরা শান্তিপূর্ণ অসহযোগ আন্দোলন করার পাশাপাশি নির্বাচন বর্জনের আহ্বান জানিয়েছি। দেশের স্বার্থে এই নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনে আপনারা (শ্রমিকরা) অংশ নেবেন—এই অনুরোধ থাকল।’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রবীণ এই শ্রমিক নেতা বলেন, ‘এটা কি নির্বাচন, না রসিকতা? এগুলোর কোনো মানে হয়। আমরা জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি, এই রসিকতা, এই খেলার কোনো দরকার নেই।’
তিনি আরও বলেন, ‘সরকার দাবি আদায়ে আন্দোলনকারীদের ওপর সশস্ত্র হামলা চালাচ্ছে। এ থেকে মুক্তি পেতে সবাইকে এক হয়ে নামতে হবে, নিজেদের ক্ষমতা প্রতিষ্ঠিত করতে হবে। রাজপথে না নামলে দাবি কেউ আদায় করে দেবে না, রাজপথে নামলেই দাবি আদায় সম্ভব।’
আলোচনায় জাতীয় পার্টির (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, ভাসানী অনুসারি পরিষদের শেখ রফিকুল ইসলাম বাবলু, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসনাত কাইয়ুম, গণঅধিকার পরিষদের নূরুল হক নূর, জেএসডির মোশারেফ হোসেন মন্টু, বিএনপির ফজলুর রহমান, ইসলামী আন্দোলনের মাওলানা আশরাফ আলী আকনসহ বিভিন্ন দলের শ্রমিক নেতারা বক্তব্য রাখেন।
More Stories
জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ দেবে সরকার
জুলাই আন্দোলনে আহত, পঙ্গুত্ববরণকারী শিক্ষার্থী এবং শহিদদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার আওতায় আনার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক...
১৭ বছর লড়াইয়ের পরও বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসন (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া...
ঈদের পরে প্রথম কার্যদিবসে টানা ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী
পবিত্র ঈদুল ফিতরের ছুটির আমেজ পুরোপুরি কাটেনি। এখনও অনেকে পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপন করছে। তাই, কর্মস্থলে ফেরেনি বহু মানুষ। কিন্তু...
জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দ্বিধাগ্রস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা-বিভ্রান্ত ও দ্বিধাগ্রস্ত পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে, অসম সাহসী করে তোলে, সশস্ত্র যুদ্ধে...
স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
একটি ন্যায়ভিত্তিক, উন্নত-সমৃদ্ধ, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল ‘গণহত্যা দিবস’...
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
