বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে জাতিসংঘ তার অবস্থান আগেই জানিয়ে দিয়েছে। নির্বাচন ঘনিয়ে আসার প্রেক্ষাপটে সংস্থাটির সেই অবস্থান অপরিবর্তিত আছে। ২১ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন সংস্থাটির মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক।
সাংবাদিক মুশফিক প্রশ্ন করতে গিয়ে বলেন, গণমাধ্যম এবং আন্তর্জাতিক অধিকার গোষ্ঠীর প্রতিবেদন অনুসারে, বাংলাদেশের সরকার সব বিরোধীদের জেলে রেখে একতরফা নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত, যা ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। ভয়েস অব আমেরিকার প্রতিবেদনে বলা হয়েছে, গত দুই সপ্তাহে ‘হেফাজতে’ ছয়জনের মৃত্যু হয়েছে। এমন অবস্থায় অবাধ সুষ্ঠু নির্বাচন, বিশ্বাসযোগ্য নির্বাচনের আহ্বান জানাবেন কি, না কি মহাসচিব গণতন্ত্রে ফিরে যেতে ব্যক্তিগত কোনো উদ্যোগ নেবেন? আপনি জানেন যে, গণতন্ত্র ও মানবাধিকারের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের পদক্ষেপ দেখতে জনগণ ইচ্ছুক।
জবাবে স্টিফেন ডুজারিক বলেন, ‘এ বিষয়ে আমি আগেও আপনার প্রশ্নের জবাব দিয়েছি। তবে, আংশিকভাবে আমি বলছি, আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আহ্বান জানাচ্ছি; যেখানে জনগণ মুক্তভাবে ভয়হীন পরিবেশে তাদের ভোট দিতে পারবে। অবশ্যই নির্বাচনের পরে আমাদের কিছু বলার থাকবে, তবে আমাদের অবস্থান অপরিবর্তনীয়।’
বাংলাদেশে সাম্প্রতিক নাশকতার ঘটনা নিয়েও স্টিফেন ডুজারিকের কাছে প্রশ্ন করা হয়। জানতে চাওয়া হয়, বাংলাদেশে একের পর এক যাত্রীবাহী বাসে আগুন দেওয়ায় উদ্বেগ ছড়িয়েছে। ১৯ ডিসেম্বর ঢাকাগামী একটি এক্সপ্রেস ট্রেনের তিনটি বড়িতে আগুন দেওয়ার ঘটনায় এক নারী, তিন বছরের এক শিশুসহ চারজনের প্রাণ গেছে। নির্বাচনের আগে এমন রাজনৈতিক সহিংসতার ঘটনায় অগ্নিসংযোগের শিকার ভুক্তভোগীদের নিয়ে কি জাতিসংঘ উদ্বিগ্ন?
এ প্রশ্নের জবাবে স্টিফেন ডুজারিক বলেন, ‘ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণ হারানো সবার প্রতি সমবেদনা জানাচ্ছি। আমি মনে করি, এসব ঘটনার পেছনে কারা জড়িত, যথাযথ তদন্তের মাধ্যমে তা খুঁজে বের করা এবং দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনা বাংলাদেশের কর্তৃপক্ষের দায়িত্ব।’
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
