বাংলাদেশের ৫২তম বিজয় দিবস উপলক্ষ্যে ১৭ ডিসেম্বর রবিবার- ২০২৩ আমেরিকার লস এঞ্জেলেসের লিটল বাংলাদেশ এলাকায় অত্যন্ত গৌরব ও আনন্দের সাথে বাংলার বিজয়
বহরের মাধ্যমে বাংলাদেশের বিজয় দিবস উদযাপিত হয়েছে। এ বছরের বিজয় বহর ছিল অন্যান্য বারের তুলনায় অনেক বেশি জাঁকজমকপূর্ণ। এ বছর সব চাইতে বেশি লোকজনের সমাগম হয়।

বিগত ১৪ বছরের বাংলার বিজয় বহর উদযাপনের শ্রেষ্ঠ সময় বাংলার বিজয় বহর ২০২৩। মটর বহরের সংখ্যা ছিল রেকর্ড ভঙ্গকারী।
হেদার হাট লস এন্জেলেস সিটির সি ডি ১০ এর কাউন্সিল মেম্বার উপস্হিত ছিলেন পেরেডব গ্রান্ড মার্শাল হিসাবে নেতৃত্ব দেন।
অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মেয়র মাইকেল ভার্গাস, সিটি অফ প্যারিসের মেয়র। আর্টিশিয়ার মেয়র ছাজ্জাদ আলী তাজ ও নেবারহুড কাউন্সিল প্রেসিডেন্ট ফিলিপস আরমসটন।

প্যারেড মার্শাল ছিলেন ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামিলীগের সাবেক সভাপতি সোহেল রহমান বাদল।
অনুষ্ঠানে জাহিদুল মাহমুদ জামী, ডঃ জয়নুল আবেদীন ও মুহাম্মদ মকবুল হোসেন সহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধাদের দাঁড়িয়ে সন্মাননা দেওয়া হয়।
বাংলার বিজয় বহর ও সিটি অব লস এন্জেলেস যৌথভাবে সাজিয়া হক মিমিকে ও মিঠুন চৌধুরীকে ‘দশকের সেরা উপস্থাপক’ ও মেহদী হাসানকে রোমিং এম্বেসেডর অফ বাংলাদেশ খেতাবে ভুষিত করেন।
এবারের প্যারেডে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি ছিল এবং মটর যাত্রা থেকে খালেদা জিয়ার মুক্তি দাবী করে।
সাংগঠনিকভাবে মটর শোভা যাত্রায় ক্যালিফোর্নিয়া বিএনপি, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, জালালাবাদ এসোসিয়েশন সহ কমিউনিটির বিশিষ্ট জনেরা অংশগ্রহণ করেন।
মটর শোভাযাত্রা’য় জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের কোন ছবি ছিল না।
বিকেলে ছিল মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্টান। চলে রাত ১০ টা পর্যন্ত। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্টানে গান পরিবেশন করেন লসএঞ্জেলেসের জনপ্রিয় শিল্পীরা তারা হলেন আপোলো হাফিজুর রহমান, উমি আতাহার, কাবেরী রহমান, সাথী বড়ুয়া, সিমি ইসরায়েল, আরজিন কামাল সহ অন্যান্যরা। নাচ সানতিবা রিমপি।
বিশেষ আকর্ষণ বাংলাদেশে থেকে আগত জনপ্রিয় শিল্পী নাজ আহমেদ এবং নিউইয়র্ক থেকে আগত শিল্পী শাহ মাহবুব। তারা গান গেয়ে সবাইকে মাতিয়ে রাখেন মধ্যরাত পর্যন্ত।
সম্পূন অনুষ্ঠানটি উপস্হাপনায় ছিল সাজিয়া হক মিমি এবং মিঠুন চৌধুরী।
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
