নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশের বিজয় দিবস উদযাপিত হয়েছে।
আজ সকালে হাইকমিশন প্রাঙ্গণে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে বিজয় দিবসের কর্মসূচি শুরু হয়।
দিবসটি উদযাপনের অংশ হিসেবে চ্যান্সারি প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করা হয়। এর পাশাপাশি দিবসটি উপলক্ষ্যে বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়। অনুষ্ঠানে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওপর একটি প্রামাণ্যচিত্রও প্রদর্শন করা হয়।
আলোচনায় অংশ নিয়ে ভারতে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনার মো. মুস্তাফিজুর রহমান এই দিনে বাংলাদেশকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে মুক্ত করতে বঙ্গবন্ধুর অতুলনীয় নেতৃত্ব ও তাঁর অবদান এবং স্বাধীনতাকামী লাখো মানুষের সর্বোচ্চ আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
মুস্তাফিজুর রহমান বলেন, মুক্তিযুদ্ধের মূল লক্ষ্য ছিল শোষণ মুক্ত একটি উদার, উন্নত, সমতাভিত্তিক ও জনকল্যাণে নিবেদিত গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলা।
গত দেড় দশকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশের আর্থ-সামাজিক ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতির ওপর আলোকপাত করে হাইকমিশনার আরো বলেন, এই অভীষ্ট লক্ষ্য অর্জনের জন্য আমাদের সম্মিলিত শপথ ও প্রতিশ্রুতিগুলোকে আরো সুদৃঢ় করতে হবে।’
তিনি এই বিজয়ের মহৎ চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শকে সমুন্নত রেখে বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় অবদান রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানান। কনস্যুলার সেলিম মো. জাহাঙ্গীর আলোচনায় অংশ নিয়ে দিবসটির তাৎপর্য তুলে ধরেন।
আলোচনা শেষে বাংলাদেশের জাতির পিতা ও মহান মুক্তিযুদ্ধে দেশের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারকারী শহীদদের রুহের মাগফিরাত কামনা ও দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এসময় বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারী ও প্রবাসী বাংলাদেশীরা উপস্থিত ছিলেন।
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
