জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মাদ (জি এম) কাদেরকে সপরিবারে হত্যার হুমকি দেয়াড় অভিযোগে উত্তরা পশ্চিম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসান শনিবার (১৬ ডিসেম্বর) ভোরের কাগজকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন,ঘটনাটি তদন্ত করে দোষী ব্যক্তিকে আইনের আওতায় আনার কাজ চলমান রয়েছে।
গত বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) জি এম কাদেরের পক্ষে তার ব্যক্তিগত সহকারী আবদুল হান্নান এই জিডি করেন। জিডিতে উল্লেখ করা হয়েছে, গত ১৩ ডিসেম্বর দিবাগত রাত ৪টা ৩ মিনিটে অজ্ঞাত এক ব্যক্তি জি এম কাদেরের ব্যক্তিগত মোবাইল ফোনে হত্যার হুমকি দেন। ফোনে হুমকিদাতা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে নির্বাচন সফল করার প্রয়াস থেকে জি এম কাদেরকে বিরত থাকতে বলেন।
দ্রুত হুমকিদাতাকে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন জি এম কাদেরের ব্যক্তিগত সহকারী আবদুল হান্নান।
More Stories
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালো মার্কিন দূতাবাস
যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণ সুবিধা ব্যবহারের হার বেশির কারণে বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে দেশটি। সোমবার (২৩ মার্চ)...
আল-আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের
পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়ে বাধা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি...
ভেদাভেদ ভুলে ঈদের আনন্দে শামিল হওয়ার আহ্বান নাহিদ ইসলামের
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সব ভেদাভেদ ভুলে আনন্দ উৎসবে মেতে উঠতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৯ মার্চ)...
বাহরাইন থেকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি। শুক্রবার (২০ মার্চ) বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা দেশের উদ্দেশে...
