আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করার বিষয়টি নিশ্চিত করেছে ভারত, জাপান, ফিলিস্তিন, ওআইসি এবং আরব লীগ। ভারত থেকে তিন, জাপান থেকে ১৬ এবং ফিলিস্তিন থেকে ছয় জনের প্রতিনিধিদল নির্বাচন পর্যবেক্ষণে আসবেন। তবে, এখনও মার্কিন যুক্তরাষ্ট্র নির্বাচন পর্যবেক্ষণ করার বিষয়ে নিশ্চিত করেনি।
রোববার (১০ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলি সাবরীন এসব তথ্য জানান।
তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়নের এক্সপার্ট মিশন আগামী ২১ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবে। ভারত থেকে আসবে; ফিলিস্তিন, ওআইসি ও আরব লীগ থেকে আসবে। জাপানও সম্প্রতি নির্বাচন কমিশনের কাছে আগ্রহ প্রকাশ করেছে। আরও কিছু আবেদন আছে।
কোন কোন দেশ নির্বাচন পর্যবেক্ষণের বিষয় নিশ্চিত করেছে জানতে চাইলে সেহেলী সাবরীন বলেন, ভারত, ফিলিস্তিন, জাপান ও ওআইসি। ভারত থেকে ৩ জন, ফিলিস্তিন থেকে ৬ (এদের মধ্যে কিছু বাইরে থেকে আছে, আবার দূতাবাস থেকেও থাকবে) জন। আর জাপানের ক্ষেত্রে যেটা শুনেছি ১৬ জন। এ ছাড়া, ওআইসি ও আরব লীগ কতজন আসবে, সেই তথ্যটা এখন আমার কাছে নেই।
মার্কিন যুক্তরাষ্ট্র নির্বাচন পর্যবেক্ষণ করার বিষয় নিশ্চিত করেনি বলেও জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। তিনি বলেন, যে আবেদনগুলো পাওয়া গেছে, সেগুলোর ওপর কাজ হচ্ছে। যখন নিশ্চিত হবে নির্বাচন কমিশনকে জানিয়ে দেওয়া হবে।
More Stories
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালো মার্কিন দূতাবাস
যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণ সুবিধা ব্যবহারের হার বেশির কারণে বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে দেশটি। সোমবার (২৩ মার্চ)...
আল-আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের
পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়ে বাধা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি...
ভেদাভেদ ভুলে ঈদের আনন্দে শামিল হওয়ার আহ্বান নাহিদ ইসলামের
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সব ভেদাভেদ ভুলে আনন্দ উৎসবে মেতে উঠতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৯ মার্চ)...
বাহরাইন থেকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি। শুক্রবার (২০ মার্চ) বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা দেশের উদ্দেশে...
