শামসুল আরিফীন বাবলু, প্রবাস বাংলা ডেস্ক:
রাইটার্স এসোসিয়েশন অব বাংলাদেশ, ক্যালিফোর্নিয়া শাখার আয়োজনে লস এঞ্জেলেস’র বাংলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হলো ‘স্বরচিত কবিতা পাঠের আসরে’। গত ৩ ডিসেম্বর, রবিবার সন্ধ্যায় কল্পরাজ্যের কিছু কাব্যকার মিলিত হয়েছিলেন কবিতার এ আড্ডায়।
রাইটার্স এসোসিয়েশন অব বাংলাদেশ, ক্যালিফোর্নিয়া’র সভাপতি মাইম আইকন কাজী মশহুরুল হুদা’র সার্বিক ব্যবস্থাপনায় এবং যুক্তরাস্ট্রে সময় টিভি’র বিশেষ করেস্পন্ডেন্ট লস্কর আল মামুন’র চৌকস পরিচালনায় অসাধারণ একটা কবিতার আসর অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কবিতা বিষয়ক আলোচনা করেন সংগঠনের উপদেষ্টা মুকতাদির চৌধুরী তরুন।

দু’একজন আবৃত্তিকার ছাড়া বেশিরভাগ কবিগণ স্বরচিত কবিতা পাঠ করেছেন।
আড্ডায় কবিতা পাঠ করেন- আয়ূব হোসেন, ইসমাইল হোসেন, কবির খান, ফরহাদ হোসেন, রওনক সালাম, ম্যাকলিন চৌধুরী, মুক্তাদির চৌধুরী, কাজী মশহুরুল হুদা, ফিরোজ আলম, জেসমিন নাহার, শামসুল আরিফীন বাবলু, সাজিয়া হক মিমি।
অভুতপূর্ব এই সান্ধ্য অনুষ্ঠানে বিভিন্ন গুনে গুনান্বিত কবি, কবিতা প্রেমিকগণ এবং কমিউনিটির বিশিষ্টজন উপস্থিত ছিলেন।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
