পূর্বসূরি ডোনাল্ড ট্রাম্প যদি ২০২৪ সালে হোয়াইট হাউসের জন্য প্রতিদ্বন্দ্বিতা না করেন, তাহলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পুনরায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কি না, সেটি নিশ্চিত নয়। মঙ্গলবার দেশটির রাজনৈতিক দল ডেমোক্র্যাটসের নির্বাচনী তহবিল সংগ্রহের এক অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় এমন মন্তব্য করেছেন জো বাইডেন।
বোস্টনে নির্বাচনী তহবিল সংগ্রহের অনুষ্ঠানে ডেমোক্র্যাটিক দাতাদের উদ্দেশ্যে জো বাইডেন বলেন, ‘‘যদি ট্রাম্প প্রতিদ্বন্দ্বিতা না করেন, তাহলে আমিও প্রতিদ্বন্দ্বিতা করবো কি না সেটি নিশ্চিত নয়।’’
তিনি বলেন, তবে আমরা তাকে (ডোনাল্ড ট্রাম্প) জয়ী হতে দিতে পারি না। দেশের মঙ্গলের জন্যই আমরা এটা হতে দিতে পারি না।
বক্তৃতায় বাইডেন বলেন, ২০২০ সালের নির্বাচনের তুলনায় ২০২৪ সালে মার্কিন গণতন্ত্র বেশি ঝুঁকিতে থাকবে। মার্কিন এই প্রেসিডেন্ট বলেন, তিনি একজন নির্বাচন অস্বীকারকারী প্রধানের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জো বাইডেন বলেন, এমনকি বলটিও আর লুকাচ্ছেন না ট্রাম্প। তিনি সাধারণভাবেও বলটি লুকাচ্ছেন না। তিনি এই বলে গর্ব করেন যে, তিনি রো ভি. ওয়েডকে তার নিযুক্ত আদালতের মাধ্যমে হত্যা করেছেন। অ্যাফোর্ডেবল কেয়ার আইন থেকে মুক্তি পেতে তিনি আবারও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন কী ধরনের ঝুঁকি রয়েছে, তার ব্যাখ্যায় জো বাইডেন বলেন, ট্রাম্প এবং তার মাগা (মেইক আমেরিকা গ্রেট এগেইন) রিপাবলিকানরা ‘‘আমেরিকান গণতন্ত্র ধ্বংস করার জন্য দৃঢ়প্রতিজ্ঞ।’’
‘‘জো বাইডেন আমেরিকান গণতন্ত্র ধ্বংস’’ করছেন বলে গত শনিবার দেশটির আইওয়া অঙ্গরাজ্যে এক নির্বাচনী সমাবেশে অভিযোগ করেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এমন অভিযোগের পর জো বাইডেন আগামী নির্বাচনে রিপাবলিকান দলীয় সম্ভাব্য প্রার্থী ট্রাম্পের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করলেন।
ট্রাম্প বলেছিলেন, জো বাইডেন আমেরিকান গণতন্ত্রের রক্ষক নন। জো বাইডেন আমেরিকান গণতন্ত্র ধ্বংসকারী। এটা তিনি এবং তার লোকজনই করছেন। তারা আমেরিকান স্বপ্নের ধ্বংসকারী। তাদের অফিসে আমেরিকান স্বপ্ন মারা গেছে।
More Stories
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
নোবেল পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশার সঙ্গে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার...
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র...
খালেদা জিয়ার নেতৃত্ব উপমহাদেশে দৃষ্টান্ত হয়ে থাকবে : বার্নিকাট
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে বহু নির্যাতন সহ্য করলেও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কখনো...
মাদুরোর আগে আর কোন কোন সরকারপ্রধানকে বন্দি করেছিল যুক্তরাষ্ট্র?
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে বন্দি করেছে যুক্তরাষ্ট্র—মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন ঘোষণায় বিশ্বজুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে।...
হোয়াইট হাউসে ট্রাম্প–মামদানি বৈঠকে প্রশংসা আর সৌহার্দ্যের বার্তা
ওয়াশিংটনে হোয়াইট হাউসে শুক্রবার অনুষ্ঠিত হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির প্রথম আনুষ্ঠানিক বৈঠক। দুই...
