দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ভাগাভাগির নির্বাচন বলে আখ্যা দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুরে অনলাইনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব বলেছেন, দুয়েকদিনের মধ্যে তাদের আসন ভাগাভাগি শেষ হয়ে যাবে। আসলে এটি হচ্ছে ভাগাভাগির নির্বাচন। তারা যাদের বিভিন্ন রাজনৈতিক দল থেকে ভাগিয়ে নিয়ে এসেছে, আর তাদের তথাকথিত জোটের যারা মনোনয়ন পেয়েছেন, তাদেরকে হালুয়া রুটির কিছু অংশ দিয়ে ৭ জানুয়ারি তারা একটা নির্বাচনী ফলাফলের ঘোষণা দেবেন। সেটি পাঠ করবে নির্বাচন কমিশন। সেই প্রস্তুতি প্রায় সম্পন্ন। সেই কথাটাই বলার চেষ্টা করছেন ওবায়দুল কাদের।
তিনি বলেন, এখানে জনসাধারণ কোনো ফ্যাক্টর নয়। এখানে জনসাধারণের ইচ্ছাও কোনো ফ্যাক্টর নয়। ফ্যাক্টর হচ্ছে শেখ হাসিনার ইচ্ছা। শেখ হাসিনা ক্ষমতায় থাকতে চান এবং ক্ষমতা ধরে রাখতে চান, এটাই হচ্ছে বড় কথা। এজন্য নির্বাচন প্রাণবন্ত করার চেষ্টা করছেন ওবায়দুল কাদের এবং আওয়ামী লীগের ক্ষমতাসীন গংরা। এখানে জনসাধারণের সঙ্গে কমিটমেন্ট ও নীতি-নৈতিকতা এগুলোর কোনো কিছুর দরকার নেই। এগুলোকে তারা কথার কথা বলে মনে করেন।
সারা দেশে নেতাকর্মীদের গ্রেপ্তারের পরিসংখ্যান তুলে ধরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, গত ২৪ ঘণ্টায় ২৮৫ জনের বেশি নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে ১৫টি। এজহার নামীয়সহ অজ্ঞাত এক হাজার ৩৯৫ জনের বেশি কর্মীকে আসামি করা হয়েছে। এই সময়ের মধ্যে মোট ৬৫ জনের বেশি নেতাকর্মী আহত হয়েছে।
রিজভী বলেন, গত ২৮ অক্টোবর মহাসমাবেশকে কেন্দ্র করে এর চার/পাঁচ দিন আগে থেকে এখন পর্যন্ত সাড়ে ১৯ হাজারের বেশি নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মোট মামলা হয়েছে ৫৩৪টির বেশি। এই সময়ে আহত হয়েছেন ৫ হাজার ১০৮ জনের বেশি। এছাড়া মৃত্যু হয়েছে ২০ জনের। এর মধ্যে একজন সাংবাদিকও রয়েছেন।
More Stories
জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ দেবে সরকার
জুলাই আন্দোলনে আহত, পঙ্গুত্ববরণকারী শিক্ষার্থী এবং শহিদদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার আওতায় আনার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক...
১৭ বছর লড়াইয়ের পরও বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসন (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া...
ঈদের পরে প্রথম কার্যদিবসে টানা ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী
পবিত্র ঈদুল ফিতরের ছুটির আমেজ পুরোপুরি কাটেনি। এখনও অনেকে পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপন করছে। তাই, কর্মস্থলে ফেরেনি বহু মানুষ। কিন্তু...
জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দ্বিধাগ্রস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা-বিভ্রান্ত ও দ্বিধাগ্রস্ত পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে, অসম সাহসী করে তোলে, সশস্ত্র যুদ্ধে...
স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
একটি ন্যায়ভিত্তিক, উন্নত-সমৃদ্ধ, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল ‘গণহত্যা দিবস’...
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
