সদ্য আওয়ামী লীগে যোগ দিয়ে ঝালকাঠি-১ (কাঁঠালিয়া-রাজাপুর) আসনে দলটি মনোনীত নৌকা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার শাহজাহান ওমরের নির্বাচনী সভায় আগ্নেয়াস্ত্র রাখা বিএনপি নেতা আব্দুল জলিল মিয়াজীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সোমবার সন্ধ্যায় বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল জলিল মিয়াজীকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো।
এর আগে, সোমবার বেলা ১১টার দিকে কাঁঠালিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আচরণবিধি লঙ্ঘন করে সমাবেশ করেন বিএনপির সদ্য সাবেক নেতা, নৌকার প্রার্থী শাহজাহান ওমর। সমাবেশে আওয়ামী লীগের এবং উপজেলা বিএনপির একাংশের নেতাকর্মীদের উপস্থিতি দেখা গেছে। এ সময় সমাবেশে বিএনপির একাংশের সভাপতি আব্দুল জলিল মিয়াজী একটি বন্দুক নিয়ে শাহজাহান ওমরের পাশে বসা ছিলেন। বন্দুকটি শাহজাহান ওমরের লাইসেন্স করা বলে জানিয়েছেন ওই বিএনপি নেতা। বিষয়টি নির্বাচন কমিশনের গঠন করা অনুসন্ধান কমিটির নজরে এলে আচরণবিধি লঙ্ঘনের দায়ে শাহজাহান ওমরকে শোকজ করা হয়।
আর আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে সভায় উপস্থিতির বিষয়ে আব্দুল জলিল মিয়াজি বলেন, ‘আগ্নেয়াস্ত্রটি শাহজাহান ওমরের। সেটি লাইসেন্সকৃত এবং বৈধ। তিনি থানার অনুমতি নিয়ে কাঠালিয়া এসেছেন। তখন কাঠালিয়া থানার ওসিও উপস্থিত ছিলেন। তার বন্দুক আমার কাছে ছিল এবং লাইসেন্সকৃত পিস্তল ছিল তার (শাহজাহান ওমর) সঙ্গে।’
More Stories
আল-আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের
পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়ে বাধা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি...
ভেদাভেদ ভুলে ঈদের আনন্দে শামিল হওয়ার আহ্বান নাহিদ ইসলামের
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সব ভেদাভেদ ভুলে আনন্দ উৎসবে মেতে উঠতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৯ মার্চ)...
বাহরাইন থেকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি। শুক্রবার (২০ মার্চ) বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা দেশের উদ্দেশে...
মধ্যপ্রাচ্যের যুদ্ধে প্রাণ গেছে ৫ বাংলাদেশির : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে এখন পর্যন্ত পাঁচ বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। চলমান পরিস্থিতিতে ইরানসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশি নাগরিকদের...
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ
১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। বাঙালি জাতির স্বাধীনতাসংগ্রাম ও...
