বিজয়ের মাসেই সরকারের পতন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দেশকে বাঁচাতে হলে সরকারের পতন ছাড়া কোনো বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেছেন, ‘দাবি আদায় না হওয়া বিএনপির আন্দোলন চলবে।’
বিএনপিসহ সমমনা বিরোধীদলগুলোর নবম দফার অবরোধ কর্মসূচি আগামীকাল রোববার (৩ ডিসেম্বর) থেকে শুরু হবে। ৪৮ ঘণ্টার এই অবরোধের সমর্থনে আজ সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে মশাল মিছিল করেন নেতাকর্মীরা। আগারগাঁও থেকে শুরু হয়ে শেওড়াপাড়া সড়কে শেষ হওয়া মিছিলটির নেতৃত্ব দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় সরকারের পদত্যাগ, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও রাজবন্দিদের মুক্তির দাবি জানানো হয়। পরে এক বক্তব্যে রিজভী এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, ‘দাবি আদায় না হওয়া বিএনপির আন্দোলন চলবে। অবৈধ সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ দেশের বেশিরভাগ জনপ্রিয় রাজনৈতিক দল। তারা নির্বাচন বর্জন করেছে। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় করেই তারা নির্বাচনে যাবে।’
রিজভী বলেন, ‘চারদিক থেকে যেভাবে সরকারের বিরুদ্ধে লাল নোটিশ আসছে, জনগণ যেভাবে জেগে উঠেছে তাতে বিজয়ের মাসেই সরকারের পতন ঘটবে। দেশকে বাঁচাতে হলে সরকারের পতন ছাড়া কোনো বিকল্প নেই।’
মশাল মিছিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, মানিকগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি ড. খন্দকার বাবলু, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য নাদিয়া পাঠান পাপন, রামপুরা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর নিলুফা ইয়াসমিন নিলু, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহসভাপতি তারেকুর জামান তারেক, ঢাকা মহানগর পশ্চিমের সাবেক সভাপতি কামরুজ্জামান জুয়েল, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি রাফিজুল হাই রাফিজ, এ বি এম মাহমুদ সর্দার, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আউয়াল, ইউনুস আলী রাহুল, সহসাধারণ সম্পাদক আরিফুর রহমান আমিন, সহসাংগঠনিক সম্পাদক জাকারিয়া হোসেন ইমন প্রমুখ।
More Stories
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালো মার্কিন দূতাবাস
যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণ সুবিধা ব্যবহারের হার বেশির কারণে বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে দেশটি। সোমবার (২৩ মার্চ)...
আল-আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের
পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়ে বাধা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি...
ভেদাভেদ ভুলে ঈদের আনন্দে শামিল হওয়ার আহ্বান নাহিদ ইসলামের
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সব ভেদাভেদ ভুলে আনন্দ উৎসবে মেতে উঠতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৯ মার্চ)...
বাহরাইন থেকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি। শুক্রবার (২০ মার্চ) বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা দেশের উদ্দেশে...
