জাতিসংঘের সাধারণ পরিষদের প্রেসিডেন্ট ডেনিস ফ্রান্সিস জানিয়েছেন, সবার কাছে অবাধ ও সুষ্ঠু হিসেবে স্বীকৃতি পাবে বাংলাদেশে এমন একটি নির্বাচন দেখতে চায় জাতিসংঘ। তিনি আশা করেন বাংলাদেশ তাদের দীর্ঘদিনের ইতিহাস মেনে গণতান্ত্রিক সুশাসনের প্রতি সম্মান জানাবে।
বুধবার (২৯ নভেম্বর) সংস্থাটির সদর দপ্তরে ‘প্যাসিফিক আইল্যান্ড ফোরাম’ ও কপ-২৮ উপলক্ষে আয়োজিত এক বিশেষ ব্রিফিংয়ে বাংলাদেশ নিয়ে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
ডেনিস ফ্রান্সিস বলেন, আমি মনে করি, নির্বাচন সুষ্ঠু হলে জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক রক্ষা এবং বৃদ্ধির ক্ষেত্রে সম্ভাবনা আরও শক্তিশালী হবে।
ব্রিফিংয়ে এক সাংবাদিক বাংলাদেশের নির্বাচন আয়োজনের তফসিল ঘোষণা, বিরোধী নেতাকর্মীদের আটক, হত্যাসহ নানাভাবে নির্যাতন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের রাজনৈতিক সমঝোতার আহ্বান প্রত্যাখান প্রসঙ্গে প্রশ্ন করেন। ওই প্রশ্নের জবাবে ফ্রান্সিস বলেন, বাংলাদেশে গণতান্ত্রিক শাসনের দীর্ঘ ইতিহাস রয়েছে। আমি আশা করবো সেই ঐতিহ্যের প্রতি সম্মান জানিয়ে দেশটির আসন্ন নির্বাচন যেন অবাধ এবং সুষ্ঠু হয়। পাশাপাশি এই নির্বাচন যেন সবার কাছে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হিসেবে স্বীকৃতি পাওয়ার মতো হয়। এটি হবে বাংলাদেশের জনগণের স্বার্থের পক্ষে সবচাইতে ভালো পদক্ষেপ।
ডেনিস আরও জানান, বাংলাদেশের জনগণের স্বার্থকে মাথায় রেখে এ বিষয়গুলো নিশ্চিত করতে হবে। টেকসই উন্নয়নের জন্য গণতন্ত্র অত্যন্ত জরুরি একটি বিষয়। বাংলাদেশকে এজেন্ডা ২০৩০ অনুযায়ী টেকসই উন্নয়ন প্রক্রিয়া অব্যাহত রাখতে হবে।
তিনি বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন আয়োজনের জন্য শুভকামনা জানিয়ে বক্তব্য শেষ করেন।
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
