আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে আনার কোনো কৌশল আওয়ামী লীগের নেই বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার (২৯ নভেম্বর) ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
ওবায়দুল কাদের বলেন, বিএনপিকে নির্বাচনে আনার কৌশল আমাদের নেই। তারা এলে আমাদের আপত্তি নেই। তারা এলে স্বাগতম। কেউ কেউ আসতে পারেন, কেউ কেউ প্রস্তুতিও নিচ্ছেন নির্বাচনের। সেটা তো জমা দেয়া শেষ তারিখ ৩০ নভেম্বর, এরমধ্যেই সেটা পরিষ্কার হয়ে যাবে যে, কারা আসবে। বিএনপি যদি নির্বাচনে আসে, এরমধ্যে সবকিছু দেখে আমরা আমাদের কৌশল নির্ধারণ করব।’
নির্বাচনে জোট করার বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘জোটবদ্ধ হবে মানে তারা কারা কারা প্রার্থী, সেটা আমরা দেখি। আমাদের হাতে কিন্তু সময় আছে। আমরা যত কিছুই বলেছি, আমাদের মনোনয়নপত্র প্রত্যাহারের তারিখ ১৭ ডিসেম্বর পর্যন্ত আমাদের হাতে সময় আছে। এর মধ্যে আমরা অবজার্ভ করব, মনিটর করব, অ্যাডজাস্ট করব, অ্যাকোমোডেট করব। যেখানে যেটা প্রয়োজন, সেটা আমরা করব। স্বতন্ত্র প্রার্থীর বিষয়টাও এরকম এবং ডামি ক্যান্ডিডেটের ব্যাপারেও বিষয়টা এরকম। ১৭ ডিসেম্বরের মধ্যে সবকিছু চূড়ান্ত হয়ে যাবে।’
গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘প্রথম কথা হচ্ছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এখন বিভিন্ন জন বিভিন্ন রকম মন্তব্য করছে। এখন বিদেশি বন্ধুরাও এখানে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। ইতোমধ্যে প্রায় ১০০ পর্যবেক্ষক আসবে এমন আভাস আমরা পাচ্ছি। এই সংখ্যাটা আরও বাড়তে পারে। এখানে নানা মুনির নানা মত থাকবেই। আমাদের লক্ষ্য হলো শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য একটা নির্বাচন করা। এখন নির্বাচনের প্রক্রিয়া চলাকালীন বিভিন্ন জন বিভিন্ন কথা বলতে পারে। আলটিমেটলি নির্বাচনটা শান্তিপূর্ণ করে আমরাও দেখিয়ে দিতে চাই যে, আমরা অবাধ-সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি রক্ষা করেছি। তারপর অনেক সমালোচনাই হয়তো বন্ধ হয়ে যাবে। এখন অনেকে সমালোচনা করছেন। জল্পনা-কল্পনা করছেন। এসব জল্পনা-কল্পনার অবসান ঘটবে যখন নির্বাচনটা সুন্দরভাবে হয়ে যাবে।’
শরিকদের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা ৩০০ আসনেই নৌকা দেবো। অ্যাডজাস্টমেন্ট যখন হবে, তখন প্রয়োজনে ছেড়ে দেবো। কোনো অসুবিধা নেই।’
More Stories
জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ দেবে সরকার
জুলাই আন্দোলনে আহত, পঙ্গুত্ববরণকারী শিক্ষার্থী এবং শহিদদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার আওতায় আনার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক...
১৭ বছর লড়াইয়ের পরও বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসন (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া...
ঈদের পরে প্রথম কার্যদিবসে টানা ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী
পবিত্র ঈদুল ফিতরের ছুটির আমেজ পুরোপুরি কাটেনি। এখনও অনেকে পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপন করছে। তাই, কর্মস্থলে ফেরেনি বহু মানুষ। কিন্তু...
জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দ্বিধাগ্রস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা-বিভ্রান্ত ও দ্বিধাগ্রস্ত পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে, অসম সাহসী করে তোলে, সশস্ত্র যুদ্ধে...
স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
একটি ন্যায়ভিত্তিক, উন্নত-সমৃদ্ধ, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল ‘গণহত্যা দিবস’...
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
