নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা বলেছেন, নির্বাচনের পরিবেশ ভালো আছে, ভোটের দিনও ভালো থাকবে। কারা অবরোধ-হরতালের ডাক দিল সেটা দেখার সময় নেই।
শুক্রবার দুপুরে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রংপুরের চার জেলার প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
নির্বাচন কমিশনার বলেন, নির্বাচনে ভোটারদের নির্বিঘ্নে ভোট প্রদানের পরিবেশ তৈরিতে আমরা কাজ করছি। আশা করছি নির্বাচনে পরিবেশ ভালো থাকবে, ভোটাররাও নির্বিঘ্নে ভোট দিতে পারবেন। অতীতের নির্বাচনী ইতিহাস অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী থাকার সম্ভাবনা বেশি।
তিনি বলেন, মাঠ পর্যায়ের প্রশাসন নির্বাচন কমিশনের অধীনে রয়েছে। একদিনের নোটিশে মাঠ প্রশাসনের সঙ্গে এই প্রস্তুতিমূলক সভাই বলে দেয় তাদের সঙ্গে কমিশনের সম্পর্ক কেমন।
বিভাগীয় কমিশনার হাবিবুর রহমানের সভাপতিত্বে সভায় রংপুর রেঞ্জ ডিআইজি আব্দুল বাতেন, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মনিরুজ্জামান, জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসানসহ রংপুর, গাইবান্ধা, লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা নির্বাচন অফিসার ছাড়াও র্যাব ও বিজিবির উচ্চপদস্থ কর্মকর্তা ছাড়াও নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
More Stories
আল-আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের
পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়ে বাধা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি...
ভেদাভেদ ভুলে ঈদের আনন্দে শামিল হওয়ার আহ্বান নাহিদ ইসলামের
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সব ভেদাভেদ ভুলে আনন্দ উৎসবে মেতে উঠতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৯ মার্চ)...
বাহরাইন থেকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি। শুক্রবার (২০ মার্চ) বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা দেশের উদ্দেশে...
মধ্যপ্রাচ্যের যুদ্ধে প্রাণ গেছে ৫ বাংলাদেশির : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে এখন পর্যন্ত পাঁচ বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। চলমান পরিস্থিতিতে ইরানসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশি নাগরিকদের...
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ
১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। বাঙালি জাতির স্বাধীনতাসংগ্রাম ও...
