আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে দিল্লিতে ৯০ দেশের কূটনীতিকদের সঙ্গে আলোচনা করবেন বলে জানিয়েছেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন। তিনি বলেন, নয়াদিল্লি সফরে বাংলাদেশের জাতীয় নির্বাচন পরিস্থিতি নিয়ে ৯০টি দেশের কূটনীতিকদের সঙ্গে আলোচনা হবে। তাদের কাছে সুষ্ঠু নির্বাচনের বিষয়টি তুলে ধরব।
বুধবার (২২ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্রসচিব বলেন, দিল্লিতে বাংলাদেশের ‘অ্যাক্রিডেটেড’ (সমদূরবর্তী দায়িত্ব পালনরত মিশন) ৯০ দেশের দূতাবাস রয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে এসব দূতাবাসগুলোকে বাংলাদেশের উন্নয়ন–অগ্রগতি সম্পর্কে জানানো হবে। পাশাপাশি দেশের বর্তমান পরিস্থিতি ও জাতীয় নির্বাচন নিয়ে সরকারের প্রতিশ্রুতি এবং নির্বাচন কমিশনের প্রস্তুতি নিয়ে জানানো হবে।
সফরে প্রধানমন্ত্রীর কোনো বার্তা ভারতে নিয়ে যাচ্ছেন কি না এমন প্রশ্নে তিনি বলেন, সামনে যেহেতু নির্বাচন রয়েছে ভারতের পক্ষ থেকে কিছু জানার থাকলে তা অবহিত করা হবে। প্রধানমন্ত্রীর আলাদা কোনো বার্তা নিয়ে যাওয়ার বিষয় নেই।
নির্বাচনের আগমুহূর্তে এ বৈঠকের কারণ জানতে চাইলে পররাষ্ট্রসচিব বলেন, নির্বাচন তো দেরি আছে। অনেক কিছু ধারণা করা যায়। তবে বৈঠকের আলোচনার বিষয়বস্তু নির্ধারিত। এটা জরুরি না যে এখানে কোনো গোপন বিষয় রয়েছে।
তিনি বলেন, সামনে ভারতেরও নির্বাচন, বাংলাদেশেরও নির্বাচন। নির্বাচন–পূর্ববর্তী ও পরবর্তী দুই দেশের সম্পর্ক যাতে স্বাভাবিকভাবে চলতে পারে, নির্বাচন যাতে এখানে প্রভাব বিস্তার করতে না পারে, তা আলোচনায় আসবে।
উল্লেখ্য, আগামী ২৪ নভেম্বর নয়াদিল্লিতে ভারত ও বাংলাদেশের পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে অংশ নিতে আগামীকাল বৃহস্পতিবার ঢাকা ছাড়বেন মাসুদ বিন মোমেন।
More Stories
জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ দেবে সরকার
জুলাই আন্দোলনে আহত, পঙ্গুত্ববরণকারী শিক্ষার্থী এবং শহিদদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার আওতায় আনার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক...
১৭ বছর লড়াইয়ের পরও বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসন (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া...
ঈদের পরে প্রথম কার্যদিবসে টানা ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী
পবিত্র ঈদুল ফিতরের ছুটির আমেজ পুরোপুরি কাটেনি। এখনও অনেকে পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপন করছে। তাই, কর্মস্থলে ফেরেনি বহু মানুষ। কিন্তু...
জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দ্বিধাগ্রস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা-বিভ্রান্ত ও দ্বিধাগ্রস্ত পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে, অসম সাহসী করে তোলে, সশস্ত্র যুদ্ধে...
স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
একটি ন্যায়ভিত্তিক, উন্নত-সমৃদ্ধ, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল ‘গণহত্যা দিবস’...
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
