রাজধানীতে মহাসমাবেশ চলাকালে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের সময় কাকরাইলে প্রধান বিচারপতির বাসভবনে হামলা মামলায় কারাগারে থাকা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন নামঞ্জুর করেছেন আদালত। এক আবেদনের প্রেক্ষিতে মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ফয়সাল আতিক বিন কাদের বুধবার শুনানি শেষে এ আদেশ দেন। মির্জা ফখরুলের পক্ষে শুনানি করেন আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার, মো. আসাদুজ্জামান, বদরুদ্দোজা বাদল।
শুনানিতে মির্জা ফখরুলের আইনজীবী মাসুম আহমেদ তালুকদার বলেন, ‘তার (ফখরুল) বর্তমান বয়স ৮১ বছর। তিনি হৃদরোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত। তার হার্টে চারটি ব্লক ধরা পড়েছে। ইতোপূর্বে তিনি বিদেশ থেকে চিকিৎসা নিয়ে এসেছেন। ঘটনার দিন এবং ঘটনার সময় তিনি এই মামলার ঘটনাস্থলে ছিলেন না। মামলার এজাহারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কী করেছেন, সেই বিষয়ে সুনির্দিষ্টভাবে কোনোকিছু বলা হয়নি। তাকে অযথা হয়রানি করার জন্য মামলায় জড়িত করা হয়েছে। তিনি এ ধরনের কোনো কাজে কোনোভাবেই জড়িত হতে পারেন না।’ অপরদিকে রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর আদালতের প্রধান কৌসুলি আব্দুল্লাহ আবু জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন বিচারক।
গত ২ নভেম্বর একই আদালতে তার পক্ষে জামিন আবেদন দাখিল করেন আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ। তার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত জামিন শুনানির জন্য ২০ নভেম্বর দিন ধার্য করেন। তবে ওইদিন রাষ্ট্রপক্ষের কৌসুলি অসুস্থ জানিয়ে শুনানি পেছাতে সময়ের আবেদন করে। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক জামিন শুনানি দুদিন পিছিয়ে বুধবার দিন ধার্য করেন।
গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ চলাকালে প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও ভাঙচুরের অভিযোগে রমনা থানায় পুলিশ বাদী হয়ে মামলা করে। মামলায় মির্জা ফখরুল ছাড়াও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ ৫৯ নেতাকর্মীকে আসামি করা হয়। পরদিন সকালে গুলশানের বাসা থেকে মির্জা ফখরুলকে আটক করে ডিবি পুলিশ।
More Stories
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালো মার্কিন দূতাবাস
যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণ সুবিধা ব্যবহারের হার বেশির কারণে বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে দেশটি। সোমবার (২৩ মার্চ)...
আল-আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের
পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়ে বাধা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি...
ভেদাভেদ ভুলে ঈদের আনন্দে শামিল হওয়ার আহ্বান নাহিদ ইসলামের
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সব ভেদাভেদ ভুলে আনন্দ উৎসবে মেতে উঠতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৯ মার্চ)...
বাহরাইন থেকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি। শুক্রবার (২০ মার্চ) বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা দেশের উদ্দেশে...
