জাতীয় নির্বাচনের আগে বিদেশিরা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কথা বলবেন না বলে মনে করছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।
রোববার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘গণতন্ত্র ও নির্বাচন: দক্ষিণ এশিয়ান প্রেক্ষাপট’ শীর্ষক এক সেমিনারে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের অভ্যন্তরীণ বিষয় নিয়ে এখনো অনেকে বলার চেষ্টা করেন। তবে নির্বাচনের আগে এমন কিছু হবে না-এমন একটা পরিস্থিতি তৈরি করতে পেরেছি বলে বিশ্বাস করি। একটা সময় আসবে, যখন সত্যিকার অর্থেই দেশের মানুষ ও রাজনৈতিক দলগুলো যেভাবে ভাবছে, সেভাবে দেশ পরিচালিত হবে।’
বিদেশি কূটনীতিকদের ইঙ্গিত করে প্রতিমন্ত্রী বলেন, ‘তারা যা করে, সেটা নিয়ে অনেক কথাই হয়েছে। এখন নির্বাচনেই মনোযোগ দিতে চাই। নির্বাচনকে কেউই বাধাগ্রস্ত করতে পারবে না।’
শাহরিয়ার আলম বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলো বিভিন্ন রাষ্ট্রের কলোনি (উপনিবেশ) ছিল। এখানকার জিনের মধ্যেই বিদেশিদের হস্তক্ষেপ ঢুকে গেছে।
ভারত সবচেয়ে বড় ও সফল গণতান্ত্রিক দেশ এবং তাদের নির্বাচনী প্রক্রিয়াও সফল বলে উল্লেখ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। কোনো দেশের নাম উল্লেখ করতে চান না জানিয়ে তিনি বলেন, যারা গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকারের কথা বলে, তারা ভারতের চেয়ে অনেক বেশি ধনী ও উন্নত হওয়া সত্ত্বেও তাদের নির্বাচনেও অনেক সমস্যা থাকে।
দক্ষিণ এশিয়া প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, প্রতিটি দেশের নির্বাচন, গণতন্ত্র প্রভাব ফেলবে কীভাবে– তার ওপর দক্ষিণ এশিয়া গড়ে উঠছে। গণতন্ত্রের বিপক্ষে যারা, এই দেশগুলোর শত্রু যারা, তারা কিন্তু সক্রিয়। সেখানে বন্ধুত্ব ও সহযোগিতা অব্যাহত রাখতে হবে।
জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্তের সঞ্চালনায় সেমিনারটি হয়। সেমিনারে আরও বক্তব্য দেন এডিটরস গিল্ডের প্রেসিডেন্ট মোজাম্মেল বাবু, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান, ডিবিসি নিউজের প্রধান সম্পাদক মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, ইন্ডিয়া প্রেসক্লাবের সভাপতি গৌতম লাহিড়ী, টাইমস নাউয়ের কনসাল্টিং এডিটর সঞ্জয় চৌধুরী প্রমুখ।
More Stories
আল-আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের
পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়ে বাধা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি...
ভেদাভেদ ভুলে ঈদের আনন্দে শামিল হওয়ার আহ্বান নাহিদ ইসলামের
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সব ভেদাভেদ ভুলে আনন্দ উৎসবে মেতে উঠতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৯ মার্চ)...
বাহরাইন থেকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি। শুক্রবার (২০ মার্চ) বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা দেশের উদ্দেশে...
মধ্যপ্রাচ্যের যুদ্ধে প্রাণ গেছে ৫ বাংলাদেশির : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে এখন পর্যন্ত পাঁচ বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। চলমান পরিস্থিতিতে ইরানসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশি নাগরিকদের...
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ
১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। বাঙালি জাতির স্বাধীনতাসংগ্রাম ও...
