পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার বদ্ধপরিকর। নির্বাচন অনুষ্ঠানে কাউকে বাধা সৃষ্টি করতে দেওয়া হবে না।
তিনি বলেন, ‘কেউ যদি নির্বাচনে বাধা দিতে চায়, আমরা তা হতে দেব না। কেউ বাধা সৃষ্টি করতে পারবে না, আমরা তাদের শাস্তি দেব।’
বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
ওয়াশিংটনের রাজনৈতিক সংলাপের আহ্বানের বিষয়ে এক প্রশ্নের জবাবে মোমেন বলেন, ‘বিদেশিরা যা বলে তা অপ্রাসঙ্গিক। বাস্তবসম্মত ও যুক্তিসঙ্গত না হলে আমরা তাদের প্রতি মনোযোগ দিই না।’
তিনি বলেন, ‘আওয়ামী লীগ নির্বাচনমুখী দল এবং তারা নির্বাচনে অংশ নেবে। দলটি নির্বাচনে বিশ্বাস করে এবং জনগণ ও তাদের রায়ের উপর নির্ভর করে। কোন দূতাবাস কী বলছে তা অপ্রাসঙ্গিক?’
মোমেন বলেন, জনগণ অধীর আগ্রহে নির্বাচনের জন্য অপেক্ষা করছে। তারা নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধিসহ তাদের সমস্যার কথাও বলছে। সরকার এগুলো সমাধানের চেষ্টা করছে।
এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি একটি বড় দল, কিন্তু তাদের কাজের মাধ্যমে তা প্রমাণ করতে হবে।
বিগত নির্বাচনে বিএনপির খুব খারাপ ফলাফলের কথা উল্লেখ করে মোমেন বলেন, বিএনপি যখন নির্বাচনে আসবে তারপর তা উপলদ্ধি করবে।
প্রধানমন্ত্রীর সাহস ও আত্মবিশ্বাসের প্রশংসা করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তার দলের একটি ভিশন রয়েছে এবং তারা সবসময় সঠিক সিদ্ধান্ত নেয়।
তিনি বলেন, তারা অগ্নিসংযোগ চায় না এবং বিএনপি সরকারি সম্পত্তি ধ্বংস করেছে এবং ১৫৪টি গাড়িতে আগুন দিয়েছে।
তিনি বলেন, ‘আমরা অগ্নিসংযোগ সহ্য করব না। জনগণের সম্পত্তি ও জনগণকে রক্ষা করার অধিকার আমাদের আছে। আমরা মানুষ হত্যা করতে দেব না।’
এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, যারা বাংলাদেশের মানবাধিকারের সমালোচনা করছে তারা আসলে ঘুমাচ্ছে। তারা গাজায় নৃশংসতার কথা বলে না।
বাংলাদেশ ইস্যুতে দেওয়া বক্তব্যের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘তারা যদি না ঘুমায়, তাহলে তারা খুবই পক্ষপাতদুষ্ট।’
More Stories
আল-আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের
পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়ে বাধা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি...
ভেদাভেদ ভুলে ঈদের আনন্দে শামিল হওয়ার আহ্বান নাহিদ ইসলামের
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সব ভেদাভেদ ভুলে আনন্দ উৎসবে মেতে উঠতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৯ মার্চ)...
বাহরাইন থেকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি। শুক্রবার (২০ মার্চ) বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা দেশের উদ্দেশে...
মধ্যপ্রাচ্যের যুদ্ধে প্রাণ গেছে ৫ বাংলাদেশির : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে এখন পর্যন্ত পাঁচ বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। চলমান পরিস্থিতিতে ইরানসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশি নাগরিকদের...
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ
১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। বাঙালি জাতির স্বাধীনতাসংগ্রাম ও...
